ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল গভীর বিষাদে। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার আড়সা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী, বড় ছেলে এবং মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে গত ১৯শে অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ।

পরিবারকে সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরে পুজো দেখে বাড়ির উদ্দেশে ফিরছিলেন বিশ্বরূপবাবু। ফেরার পথে আড়শা থানার অন্তর্গত হেঁসলা মোড় সংলগ্ন এলাকায় আচমকাই তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে রাস্তার পাশের একটি খেতের মধ্যে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিশ্বরূপবাবু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে নিয়ে যান। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় আড়শা থানার পুলিশ।

আরও পডুন: বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক পরীক্ষার পরেই কর্মরত চিকিৎসকরা বিশ্বরূপ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তাঁর পরিবারের বাকি সদস্যদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তাঁর বড় ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং স্ত্রী ও মেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে, উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা টাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতির এই আকস্মিক মৃত্যু এবং গোটা পরিবারের এমন মর্মান্তিক পরিণতিতে সমগ্র আড়সা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০