অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি জালিয়াতি মামলায় খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালান আটকাতে লুক আউট সার্কুলার জারি করল সিআইডি। এর আগে শালবনী থানা জমি কেলেঙ্কারি ঘটনার তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম জানতে পারে। তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তার অবস্থান কালীঘাটে। সুমিত রায়কে খুঁজতে শালবনী থানার(Salboni P.S.) পুলিশ হাজির হয় কালীঘাটে হরিশ চ্যাটার্জী স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে। কিন্তু দীর্ঘক্ষণ পুলিশকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয়।

অবশেষে পুলিশ গ্যাস কাটারিনে দরজা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গোটা বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু সুমিত রায়ের সন্ধান পাওয়া যায়নি। শুধু কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয় এর পাশাপাশি শালবনী থানা হানা দেয় পলাতক সুমিত রায়ের শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে। সেখানেও তাঁর সন্ধান মেলেনি। এই ঘটনায় শালবনী থানার পাশাপাশি সিআইডি তদন্তে নামে। এরপর সিআইডি’র পক্ষ থেকে সুমিত রায়কে তদন্তের স্বার্থে দেখা করার জন্য নোটিস ইস্যু করা হয়।

কিন্তু সুমিত রায় তার সন্ধান না পেয়ে অবশেষে সিআইডি’ র(CID) পক্ষ থেকে লুক আউট সার্কুলার জারি করা হয়। দেশের সমস্ত বিমানবন্দরগুলিকে সতর্ক করে দেওয়া হয় সুমিত রায়ের ছবি দিয়ে ওই সার্কুলারে। দেশের বাইরে যাতে সুমিত রায় পালিয়ে যেতে না পারে তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়।সূত্রের খবর অনুযায়ী, পলাতক সুমিত রায়কে খুঁজতে ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। এদিকে পুলিশ যাতে কোন পদক্ষেপ করতে না পারে তার জন্য আগাম জামিনের আবেদন জানিয়ে আত্মগোপন করে থাকা সুমিত রায়ের আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?