বরো অফিসেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি, SIR আবহে নয়া উদ্যোগ পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা সহ ১২ রাজ্যে চলছে SIR-র কাজ। বাংলায় সদ্য প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এবার শুরু হবে হিয়ারিংয়ের কাজ। এই সময়ই প্রয়োজন পড়েছে জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্রের। প্রয়াত নিকট আত্মীয় ও বাবা-মায়ের সঙ্গে পরিচয় জানাতে প্রয়োজন জন্ম ও মৃত্যু শংসাপত্র। এবার এগুলো পেতে হয়রানি যাতে না হয়, তারজন্য ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। ভোটারদের হয়রানি কমাতে বরো অফিসগুলিতে বিশেষ কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

বহু বয়স্ক মানুষ রয়েছেন বা বিশেষভাবে সক্ষম মানুষ আছেন, যাঁদের পক্ষে বেশ দূরে দৌড়ঝাঁপ করা সম্ভব নয়। তাঁদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র পেতে চাইলে আর ছুটতে হবে না পুরসভায়। কোনও সংশোধন করতে হলে পুরসভায় না গিয়ে বরো অফিসেই করতে পারবে। সেই কাউন্টারে আগে ইস্যু হওয়া জন্ম বা মৃত্যুর শংসাপত্র বাতে পেয়ে যাওয়া সহজ হবে। তেমন কোনও সংশোধনের প্রয়োজন থাকলে সেই আবেদনপত্রও জমা নেওয়া হবে এই কাউন্টারে।

এসআইআর শুরুর পর থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র পাওয়া নিয়ে কলকাতা পুরসভায় ভিড় বেড়েছিল। খসড়া তালিকার পরে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে, তাদের নথি দেখাতে বলা হয়েছে। ১১টি নথির মধ্যে অন্যতম জন্ম শংসাপত্র। তাই এটি পেতে অনেকেই হাজির হয়েছে পুরসভায়। এইকাজ আরো সহজ করে দিতে বরোতেই শংসাপত্র পেতে সাহায্য করা হচ্ছে। নিজের বরোতেই সহজে পেয়ে যাবেন জন্ম ও মৃত্যু শংসা পত্র।

 

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা