মগরাহাটে সিভিক ও তার বন্ধুকে খুন, বিক্ষোভে উত্তাল এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মগরাহাটে এক সিভিক পুলিশ ও তাঁর বন্ধুকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি।

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় ভয়ঙ্কর খুন। একটি গুদাম ঘরে ঢুকিয়ে নিয়ে সিভিক ভলিন্টিয়ার এবং তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় বলে স্থানীয়দের দাবি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে গোলমালের জেরে এই খুন বলে স্থানীয় সূত্রে খবর। শনিবার সকাল ১০ টার সময় টাকা ফেরত দেওয়ার নাম করে ওই সিভিক ভলিন্টিয়ার এবং তাঁর বন্ধুকে ডেকে নিয়ে খুন করা হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অভিযুক্ত জানে আলম নামে এক ব্যবসায়ী তাঁদেরকে ডাকে। ডেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রথমে গুলি করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়েছে। মৃত সিভিক ভলিন্টিয়ার মগরাহাট থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যবসায়ী। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অন্যদিকে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকাবাসী। উত্তেজিত জনতা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

মগরাহাটের মাগুরপুকুরে এমন নৃশংস খুনে আতঙ্কিত এলাকাবাসী। জোড়া খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সামাল দিতে নামানো হয় ব়্যাফ। ডায়মণ্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ বাহিনী।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক