চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রণক্ষেত্র বাসন্তী! বিজেপির প্রচারে বেধড়ক মারধর, আক্রান্ত পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: সামনেই বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক থেকে বিরোধী শিবির। প্রত্যেকেই নিজের নিজের মতো করে প্রচার সারছেন প্রার্থীরা। ময়দান ছাড়তে রাজি নয় কোন পক্ষই। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপির প্রচারে রণক্ষেত্র চেহারা। জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। এই ঘটনায় জখম হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সরদার। প্রচারের সময় তাকে মারধর করা হয় তাড়া করে এলাকা থেকে বার করার চেষ্টা করা হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ। বিজেপির অভিযোগ, প্রচারে বাধা দিতেই এই ধরনের সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর রকম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ধরনের তাণ্ডব চালানোর জন্য ৮ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার যারা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

নির্বাচনের আগে রাজ্যে কোনো রকম আইনশৃঙ্খলা যাতে নষ্ট না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীী মোতায়েন করা হয়েছে। এদিন কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি আরও জটিল আকার নেওয়ার আগেই তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থী বিকাশ সরদার ঋণ তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ