চুরির সন্দেহে পড়ুয়াকে পিটিয়ে খুন, বারুইপুরের আশ্রমের বিরুদ্ধে উঠল অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুরির সন্দেহে সপ্তম শ্রেণীর পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে বারুইপুরে। জানা গিয়েছে, ওই পড়ুয়া গরমের ছুটিতে মামারবাড়িতে এসেছিল। আর তখন অভিযোগ ওঠে সে স্থানীয় একটি আশ্রম থেকে বেশ কিছু জিনিস চুরি করেছে । এরপর বুধবার তাকে চুরির অপবাদে আশ্রমে ডেকে মারধর করা হয়।

গুরুত্বর জখম অবস্থায় ওই পড়ুয়াকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ছেলের মৃত্যুর পর বারুইপুর থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মা। পরিবারের দাবি, নাবালককে বেধড়ক মারধরের খবর পেয়ে আশ্রমে ছুটে আসেন তার মামা। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত পড়ুয়ার পরিবার।

এই ঘটনা প্রসঙ্গে পড়ুয়ার মা জানিয়েছেন,’ আশ্রমের দাবি ছেলে নাকি চুরি করেছে। ছেলে যদি চুরি করে থাকে নিরাপত্তারক্ষীরা ধরতে পারল না। ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলল। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।‘ ইতিমধ্যেই পড়ুয়া হত্যা ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। স্থানীয়রা জানিয়েছেন, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব