মাদক মেশানো কোল্ড ড্রিংকস খাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার প্রেমিক-সহ ২

ইতিমধ্যেই নাবালিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত এখন পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় পরিচয়! তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া। এরপর ফোনে কথাবার্তা শুরু। সেখান থেকেই মন দেওয়া-নেওয়া। শীঘ্রই প্রেমে পড়ে যায় নাবালিকা। দেখা সাক্ষাৎ হয়। প্রেম পুরো জমে ক্ষীর। দু দিনের পরিচয়ে প্রেমিককে অন্ধ বিশ্বাস। এরপর প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েই মর্মান্তিক পরিণতি হল নবম শ্রেণির ছাত্রীর। ঘটনাটি বারুইপুরের। প্রেমিক এবং তাঁর বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার হল ছাত্রী। ইতিমধ্যেই নাবালিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত এখন পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বর্তমানে তরুণী আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রের খবর, গত ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমীর রাতে প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিল নাবালিকা। এরপর রাত আটটা নাগাদ বারুইপুর শাসন বালক সংঘের ঠাকুর দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে যায় তারা। এরপর আরও ঠাকুর দেখবে বলে বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে নাবালিকা। তাঁদের সঙ্গে আরও একটি বাইকে প্রেমিকের দুজন বন্ধু ছিল। এরপর বারুইপুর শাসন বাইপাস থেকে বাইকে করে নাবালিকাকে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাসে নিয়ে যায় প্রেমিক। সেখানে নাবালিকাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে উত্তেজনা বর্ধনকারী ট্যাবলেট খাইয়ে বাইপাসের ধারে একটি নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তার প্রেমিক।

শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও তুলে নাবালিকাকে ব্ল্যাকমেল করে প্রেমিকের দুই বন্ধুও ধর্ষণ করে। এরপর নির্যাতিতা নাবালিকাকে সীতাকুণ্ডুর কাছে তার এক আত্মীয়ের বাড়ির কাছে রেখে দিয়ে চলে যায় প্রেমিক। এরপর নবমীর সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা। তাঁর পরিবারকে খবর দেয় আত্মীয়। এরপর নির্যাতিতাকে নবমীর দুপুরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় ২ অক্টোবর অভিযোগ দায়ের করেন। পুলিস ও পরিবার সুত্রে খবর, মাস দেড়েক আগেই বারুইপুরের এক নাবালকের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল নির্যাতিতার। এরপর থেকেই তাদের প্রেম শুরু হয়। গত ৩ অক্টোবর ওই নাবালক প্রেমিককে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ৪ তারিখে তার আরও এক বন্ধুকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিস। তবে এখনও একজন পলাতক।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা