চপ বিলোলেন মুখ্যমন্ত্রী, বিলোলেন চকলেটও

গ্রামবাসীদের সঙ্গে মিশে একাধিক অভাব-অভিযোগও শোনেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) সভার পরে বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন খোশ মেজাজে। গ্রামবাসীর সঙ্গে গল্প করা, বাচ্চাকে কোলে তুলে নিয়ে তিনি আবারও প্রমাণ করলেন এটাই তাঁর ‘ইউএসপি’। আর সব শেষে গ্রামেরই একটি চা দোকানে চেনা ভঙ্গিতে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে তুলে নিলেন চপ। আর এগিয়ে দিলেন উৎসুক জনতার দিকে। গ্রামের শিশুদের মধ্যে বিলি করেন চকোলেট। 

চপ ভাজার পরেই নিজের হাতে তিনি সাংবাদিকদের মধ্যে সেই চপ এগিয়ে দিলেন। তারপরে গ্রামের মানুষের হাতেও তুলে দিলেন বিকেলের চেনা খাবার। গ্রামবাসীদের সঙ্গে মিশে একাধিক অভাব-অভিযোগও শোনেন তিনি।

আরও পড়ুন:  ২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর 

গ্রামবাসীদের অভিযোগ ছিল, অনেকেই বাড়ি পাননি। রয়েছে পানীয় জলের সমস্যা। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়ে বলেন, আগামী বছরের শেষের দিকেই পানীয় জল সহ সমস্ত সমস্যার সমাধান হবে। আরও বলেন, পাইপ লাইন বসিয়ে ঘরে ঘরে আনতে একটু সময় লাগে। তাই দেরি হচ্ছে। এদিন তিনি রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াকে নির্দেশ দেন, আরও বেশি করে পুকুর খনন করানোর জন্য। চাষের সমস্যার সমাধানের জন্যই এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবারে বৃষ্টি কম হওয়ার জন্য  ঝাড়গ্রামে চাষের অসুবিধা হচ্ছে। তবে এই সমস্যা বেশি দিন থাকবে না।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩