বিজয়া সম্মিলনী অনুষ্ঠানেই করণ আদানির হাতে ‘তাজপুর- ইচ্ছাপত্র’ দিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে আরও অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৭২ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) তাজপুর বন্দর নিয়ে ইচ্ছাপত্র তুলে দিলেন করণ আদানির হাতে। আদানি গোষ্ঠীকে যে তাজপুর বন্দরের দায়িত্ব দেওয়া হবে, মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। বুধবার সন্ধ্যায় ইকো পার্কে আয়োজিত বিজয়া সম্মিলনী থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই ইচ্ছাপত্র তুলে দিলেন আদানির হাতে।

জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে আরও অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৭২ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, তাজপুর বন্দরে আরও অনেক কিছু তৈরি করা হবে।

উল্লেখ্য, আজই কলকাতায় এসেছিলেন করণ। তারপর তিনি যোগ দিয়েছিলেন বিজয়া সম্মিলনীতে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বিশিষ্টজন, শিল্পপতি, শিল্পী, সাহিত্যিক প্রমুখ। এদিন মুখ্যসচিব বলেন, আজ খুব আনন্দের দিন। তাজপুর বন্দরের জন্য আদানিরা ভালো কাজ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবার দেশ-বিদেশের নজরে থাকবে তাজপুর বন্দর।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর