আজ দুপুরে নবান্নে মমতা–অখিলেশ বৈঠক, কোন বিশেষ বিষয়ে তৈরি হবে স্ট্র‌্যাটেজি?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সশরীরে নয়াদিল্লি যেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর পর্বে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাংলায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। লজিক্যাল ডিসক্রিমেনসির অছিলায় বহু নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকী বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বাংলার নাগরিকদের বলে অভিযোগ। তাই এবার নির্বাচন কমিশনের চোখে মৃত অথচ বাস্তবে জীবিত ভোটারদের নিয়ে সিঙ্গুর থেকে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এই আবহে আজ, মঙ্গলবার নবান্নে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে গতকাল কলকাতা এসেছেন অখিলেশ যাদব। সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন তিনি। আজ, মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। কলকাতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আইপ্যাক–ইডি অভিযানের বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছেন তিনি। অখিলেশ বলেছেন, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি। আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছে না পদ্মশিবির। পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। আর তার পরই আজ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক আছে বলে সূত্রের খবর।

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে অখিলেশ যাদবের। তবে কি নিয়ে বৈঠক সেটা খোলসা করা হয়নি। তবে যেটুকু জানা গিয়েছে তা হল, এসআইআর সমস্যা নিয়ে দু’‌পক্ষের কথা হতে পারে। এমনকী তা নিয়ে তৈরি হতে পারে বিশেষ স্ট্র‌্যাটেজি। যা নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরা হবে। আগামী ১ ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। যা চলবে বেশ কয়েকদিন। আর তখনই সংসদে চেপে ধরা হবে কেন্দ্রকে। এই চেপে ধরার ক্ষেত্রে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেই আলোচনাও হবে বলে সূত্রের খবর।

এছাড়া নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান। অখিলেশের দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সুতরাং আজকের বৈঠকে নতুন কোনও রণকৌশল তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে সমাজবাদী পার্টি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নানাভাবে সাহায্য করতে পারে। আবার উত্তরপ্রদেশে যখন বিধানসভা নির্বাচন হবে তখন পাল্টা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেসও। তা নিয়েও আলোচনা হতে পারে।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর