চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গল মহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। সেই সফরের তালিকায় থাকছে জঙ্গলমহলের(Junglemahal) ৩ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং সম্ভবত দুই মেদিনীপুর। তবে সেই সফরসূচী এখনও চূড়ান্ত হয়নি। সেই সফরের আগেই বৃহস্পতিবার নবান্নের(Nabanna) সভাঘরে সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, লোধা, কুড়মি –সহ নানা জনজাতি সংগঠনগুলির(Tribal Social Organizations) সামাজিক নেতাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। আর এই বৈঠকে উঠে আসে চোপড়ায় চারটি শিশু মৃত্যু ঘটনাটি। এই ঘটনা নিয়ে এদিন আধিকারিকদের একাংশের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন মমতা।

নবান্নে এদিন বৈঠক চলাকালীন সময় রাজ্যের মুখ্যসচিবকে চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’ যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক।  চোপড়ায় নিহত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।‘ বর্তমানে চোপড়ায় চার শিশু মৃত্যু ঘটনা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই চোপড়া নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে তৃণমূল। আর সেই চিঠির পরেই রাজ্যপাল চোপড়ায় যান।

গত ১২ ফেব্রুয়ারি  উত্তর দিনাজপুরের চোপড়ায়  মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ঘটনাটি ঘটে ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায়। জানা গিয়েছে, এলাকায় চলছিল ড্রেন কাটার কাজ চলছিল।  আর সেই সময় কয়েকজন শিশু মাঠে খেলছিল । আচমকাই ধসে পড়ে মাটি। এই ঘটনায় প্রাণ হারান ৪ শিশু। এই ঘটনার পর থেকেই শুরু হয় বিতর্ক।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ