‘মোদি–শাহকে কোনওদিন ক্ষমা করবেন না‌’‌, মালদহের বৈষ্ণবনগর থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা শেষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানের উন্নয়ন যে তীব্র গতিতে হয়েছে সেটা তুলে ধরেন তিনি। এখান থেকেই নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতিতে নির্বাচনী জনসভা করার পর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা ছিল সাগরদিঘিতে। দ্বিতীয়টি সুতিতে। আর তৃতীয় সভা বৈষ্ণবনগর থেকে সরাসরি নাম করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের নিয়ে বিজেপি ভেদাভেদ করে বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আর মোদি–শাহ যে চক্রান্ত, ষড়যন্ত্র করছে তার জন্য তাঁদের কোনও দিন ক্ষমা না করার বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আমি তো আপনাদের সকলের হয়ে লড়ছি। সংখ্যাগুরুদের কানে বিজেপি মন্ত্র দেয় যে, তাদের সমর্থন করবে। আর আমাকে বলে সংখ্যালঘুদের জন্য কাজ করি। পরিযায়ী শ্রমিকদের যখন কোভিডের সময় অন্য রাজ্যে আটকে ছিল তখন সকলকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করেছিলাম। আর একটা লোক আছে হাঁদা ভোঁদা। দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে গিয়েছে। একজন নরেন্দ্র মোদি অন্যজন অমিত শাহ। এদের কোনও দিন ক্ষমা করবেন না। আর এদের দালাল বাংলায় সিপিএম ও কংগ্রেস। আর একজনকে নিয়ে এসেছে হায়দরাবাদ থেকে। যে অন্য রাজ্যে গিয়ে ভোট কেটে বিজেপিকে জেতায়।’‌

অন্যদিকে মালদহে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। বিজেপির দাদাল বলে তোপ দাগেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌মালদহের মানুষ কী চান? সারা বছর কংগ্রেস ঘুমাবে। ভোটের সময় টাকা দিয়ে ভোট কিনবে। এই অভিজ্ঞতা অনেক আছে। ২০১১ সাল থেকে দেখছি। ২০১৬ সালেও দেখেছি। নিল টাকা, ভোটে ফাঁকা। দুটি সিট বিজেপি–কংগ্রেস ভাগাভাগি করে থাকে। বিজেপির খেলা বন্ধ করতে হবে। আজ প্রশাসনে সব পরিবর্তন করেছে। সকলকে করেছে পরিবর্তন। আমি একা মানুষের সঙ্গে ঘুরছি। আমাকে পরিবর্তন করতে পারবে না। কারণ মা–বোন, ভাইদের প্রতি আমার ভরসা আছে। ভোট কেটেছে কেন জানেন? আপনাদের তাড়াবে বলে। আমার সরকার থাকলে কাউকে তাড়াতে দেব না।’‌

এছাড়া নাম না করে আসাদউদ্দিন ওয়াইসিকে খোঁচা দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর কংগ্রেসকে এখান থেকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাঠগড়ায় তুলে বলেন, ‘‌দুই দালাল—কংগ্রেস, সিপিএম। সঙ্গে হায়দরাবাদ থেকে পাগড়ি পরে, মোঘল সম্রাটের পাগড়ি পরেছেন। কত বড় সম্রাট। বিজেপির টাকায় বিহারে ভোট ভাগ করে বিজেপিকে জেতায়। এখানে সর্বনাশের খেলায় নেমেছে। যদি ভাবেন, ভোট কাটাকাটি করবেন, আগামী দিন আপনার ঠিকানা, অধিকার থাকবে না। মাছ, মাংস খেতে দেবে না। আপনাদের জন্য আমি লড়াই করছি। আর বিজেপির কথায় আমাকে অপমান করছেন!‌ আগে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস অত্যাচার করত। তাই আমাকে তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। এখানে আসন না পেলেও এখানকার উন্নয়ন বাদ দিইনি।’‌

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির