‘‌বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে’‌, নবান্ন থেকে কমিশন–বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তুলোধনা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এজেন্সি ও দলদাস অফিসারদের দিয়ে এই কাজ করানো হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপির কথায় নির্বাচন কমিশন কাজ করছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিকে নির্বাচন কমিশনের আইনে যা নেই তাই করা হচ্ছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এসব করা হচ্ছে এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ করছে নির্বাচন কমিশন। এআই দিয়ে নাম বাদ করা হচ্ছে বলে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দিল্লিতে বসে বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। ৫৪ লক্ষের মধ্যে বেশিরভাগ বৈধ ভোটার বাদ পড়েছে। মনে রাখবেন আদালতে মামলা চলছে। আইন মেনে কাজ করুন। সংবিধান বহির্ভূত কাজ করবেন না। সব নথি নিয়ে যাওয়ার পরেও বলা হচ্ছে এলিজিবেল নয়। ওরা যে এটা লিখছে প্রথমে জানতে পারিনি। বিএলএ ২–দের ঢোকার কথা ছিল। তবে বিজেপির বিএলএ টু না থাকায় আমাদের বিএলএদের ঢুকতে দেওয়া হয়নি। যে লোকটার নাম বাদ দিচ্ছে, সেই লোকটার কারণ জানার অধিকার নেই কেন নাম বাদ গেল? অ‍্যাসোশিয়েশন কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা নাম বাদ দেয়নি। সেই তালিকা সামনে আসেনি।’‌

অন্যদিকে নির্বাচন কমিশনকে এখনও পাঁচটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও সেসবের উত্তর এখনও আসেনি। বহু ভোটারদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌লজিক্যাল ডিক্রিপেন্সি ছিল না কিন্তু প্রথমে। এটা নতুন করে দখলদাসদের মাথা থেকে বের হয়েছে। ১ কোটি ৩৬ লাখের তালিকা করেছে। এই তালিকা কারও কাছে নেই। কোনও পার্টিকে দেয়নি। নিজেরা বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। বিহার–হরিয়ানা–মহারাষ্ট্র ধরতে পারেনি। বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে। যেভাবে অন্যান্য রাজ্যে হয়েছিল। মাইক্রো–অবজারভার বিজেপির দলদাস। ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে, শুনানিতে ডাকার পরে লগিং করার পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমরা নাম তুলতে পারেননি। ভোটার ঠিক করে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে কমিশন। ৮৪ জন মারা গিয়েছে। ৪ জন আত্মহত্যা করতে গিয়েছিল। ১৭ জনের স্ট্রোক হয়েছে। মোট ১০৫ জনের মতো মানুষের জীবন সঙ্কটে। এর দায় কমিশন–বিজেপি পার্টিকে নিতে হবে।’‌

এছাড়া নির্বাচন কমিশনের ভুলে মিস ম্যাচ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। না জানিয়েই ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌এখানকার ভুড়িওয়ালা, নাম বলতে ঘেন্না লাগে। তিনি বলছেন তিনটে ক্লেম জমা পড়েছে। মানুষ ৪ থেকে ৬ ঘণ্টা বসে আছেন। মানুষ জানতেই পারছে না কার নাম বাদ গেল। গত পরশু ড্রাফট লিস্ট বেরিয়েছে। সবার পক্ষে এত কোটি কোটি পাতা খুঁজে নাম দেখা সম্ভব নয়। কোনও কারণ দর্শানোর সুযোগ না দিয়েই অনৈতিকভাবে বাদ দিয়েছে। যে মহিলারা বিয়ে করে টাইটেল পরিবর্তন করেছেন তাঁদের নাম বাদ গিয়েছে। ঠিকানা বদল হয়েছে তাঁদের নাম বাদ গিয়েছে। মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে। বলছে ইআরও বাদ দিয়েছে। অথচ ইআরও জানে না। যার নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে তাদের ফর্ম ৬, ৭ ফিলাপের অধিকার আছে।’‌

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়