Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনুপ্রবেশের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা, সপাটে জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষেপেই বাজেট বক্তৃতা শেষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বক্তৃতা শেষ করে হাতে হাত ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাজেট ভাষণে রাজ্য সরকারের প্রশংসাও করেছেন রাজ্যপাল। এরপরই বিধানসভায় অনুপ্রবেশ ইস্যু তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা চোখা চোখা বাক্যবাণে জবাব দিয়ে বিরোধী দলনেতার মুখে ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বিধানসভায় কোণঠাসা হয়ে পড়ল বিজেপি।

এদিকে স্লোগান এবং পাল্টা স্লোগানের মাঝেই বিধানসভায় বক্তৃতা শুরু করেন রাজ্যপাল। রাজ্যের বাজেট অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মনোজ পন্থও। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হতেই ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি পরিষদী দলও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের বিধায়করা। আজ, বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ‘‌অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। ৮ বার স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমি চেয়ে। কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার জেরে। বিরোধী দলের সাংসদ বিধায়করা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলকে কর্মসূচি করতে আদালতে যেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। তিনি কতবার আদালতে গিয়েছেন?’‌

অন্যদিকে শুভেন্দুর তোলা প্রশ্নে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলকে তোপ দেগে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তুলে বলেন, ‘‌অনুপ্রবেশের কথা মাথায় ঢুকেছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না, যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। এখন কোনও সাংসদ বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি কার মুখে শুনে কথা বলছেন। আমি অনেক স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি। আমাকে দেখাবেন না। সেল, রেল সব কেন্দ্রীয় সরকার অধীনস্ত সংস্থাকে জমি দিয়েছি। আগে যে জমি দিয়েছি তাতে কাজ শেষ করুন, আবার জমি দেব। আমরা কত জমি দিয়েছি, সেটা তো বলছেন না।’‌

এছাড়া বাজেট পেশের আগে এসআইআর নিয়ে সরগরম হয়ে ওঠে বিধানসভা। এখানে শুভেন্দু দাবি করেন, ‘‌কেন্দ্রীয় সরকার ২ লাখ দিয়েছে।’‌ তখন সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌কী ২ লাখ দেখাচ্ছেন? উত্তরবঙ্গে যখন মানুষ মারা গিয়েছিল, তখন টাকা দেননি। রাজ‍্যপাল যা বলে গিয়েছেন সব সত্যি। বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। তাই আপনারা জিরো ছিলেন, জিরো আছেন, জিরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন। বাংলার উন্নয়ন নিয়ে আমরা গর্বিত। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ১৫ বছর অপেক্ষা করেছি। আমরা দেড় হাজার কোটি টাকা দিয়ে কাজ করছি। ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়ে অনুপ্রবেশের কথা বলছেন? একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন।’‌

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত