‘‌দলকে অসম্মান করলে বহিষ্কার করা হবে’‌, মনিরুলকে কড়া হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার সামশেরগঞ্জের নির্বাচনী জনসভা থেকে দলের নেতাকেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ঘুরপথে মনোনয়ন জমা করার অভিযোগ পেয়েছেন দলনেত্রী। আর তাতে মণিরুলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। এবার তা সরাসরি নির্বাচনী জনসভা থেকে উগরে দিলেন তৃণমূলনেত্রী। শুধু তাই নয়, দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার না করলে বহিষ্কার করার নিদান দিলেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে তৃণমূল থেকে টিকিট না পেয়ে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। সেটা নিয়ে তাঁকে এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সামশেরগঞ্জের দলীয় প্রার্থী নূর আলমের সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌ফরাক্কার বিধায়ককে বলছি, শুনেছি তিনি মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট না পেয়ে এই কাজ করেছেন। আমি তাঁকে বলছি মনোনয়ন প্রত্যাহার করে নিতে। না করলে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানকে বলছি, দল থেকে তাঁকে বহিষ্কার করতে।’‌

অন্যদিকে এখন সবচেয়ে বেশি দেখার বিষয় হল মণিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নেন কিনা। দলনেত্রীর নির্দেশের পর তাঁর পদক্ষেপই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‌যে কাজ করবে, সে টিকিট পাবে। যে মানুষের সঙ্গে থাকবে সে টিকিট পাবে। তবে একটা দুটো ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। সম্মানের সঙ্গে যাঁরা দল করবে, তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব।’‌ শনিবার টিকিট না পেয়ে ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মেহেতাব শেখের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। তাই সেই জায়গায় মনিরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। যদিও আগেই মণিরুল জানিয়েছিলেন, কংগ্রেস প্রার্থীর ভোটার তালিকায় নাম উঠলে তিনি ফরাক্কাবাসীর উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন। এবার তাঁকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ‘‌ফরাক্কায় আমরা যাঁকে টিকিট দিইনি, শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন। তাঁকে আবেদন করব, দলের স্বার্থে নাম তুলে নেবেন। যদি না করেন, তা হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করেন তাঁদের রেয়াত করা হবে না। তা হলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে, তার কি সবাই টিকিট পান?’‌

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

প্রথম টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?