বহরমপুরে বর্ণাঢ্য রোড শো–পদযাত্রায় মুখ্যমন্ত্রী, উপচে পড়ল জনতার ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের পদযাত্রায় উপচে পড়ল ভিড়। আজ রবিবার বিকেলে গির্জা মোড় থেকে খাগড়া চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা হয়। তবে পুরনো কান্দি বাসস্ট্যান্ডে ব্যাপক ভিড় দেখা যায়। তার মধ্যে বিটি কলেজের কাছে একটি দোকানের সামনে পাঁচ মিনিট চেয়ারে বসে বিশ্রাম নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শেষে গাড়িতে ওঠার মুখে নেত্রীর গাড়ির সামনে গিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তা শুনে বিধানসভা নির্বাচনের পরে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জের পর সভা করেন জিয়াগঞ্জে। সেখান থেকে রোড–শো করতে পৌঁছন বহরমপুরে। আর এখান থেকেই রোড–শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য রোড–শো ও পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গির্জা মোড় থেকে শুরু হয়ে খাগড়া চৌরাস্তা পর্যন্ত এই মিছিলে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তিনি দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন এবং কংগ্রেসের শক্ত ঘাঁটিতে তৃণমূলের শক্তি প্রদর্শন করেন। ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করেন তৃণমূল সুপ্রিমো এই রোড–শোয়ে।

অন্যদিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত বহরমপুর। এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। তিনি পাঁচবারের সাংসদ হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে হেরে যান। এবার ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে এই বিশাল মিছিল এবং তাতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই মিছিল চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের দিকে হাত নাড়েন এবং অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া একদা অধীর গড় হিসেবে পরিচিত বহরমপুরে রোড–শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে গির্জার মোড় থেকে খাগড়া চৌরাস্তা মোড় নেতাজি স্ট্যাচু পর্যন্ত এই রোড শো করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। প্রার্থী ছাড়াও এই পদযাত্রায় পা মিলিয়েছেন এলাকার সর্বস্তরের দলীয় নেতৃত্ব। আর রাস্তার দু’‌ধারে সাধারণ মানুষের সমাগম চোখে পড়ার মতো। এই মিছিলে তৃণমূলের পতাকা, পোস্টার এবং প্রচুর মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহরমপুরের এই পদযাত্রা আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রভাব বাড়াবে এখন সেটাই দেখার।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী