Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় সিইএসসির, অভিযোগ করে মৃতদের পরিবারের পাশে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়াবহ দুর্যোগে কলকাতায় একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৮ জন মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এইভাবে একের পর এক মর্মান্তিক মৃত্যুর জন্য সিইএসসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মৃত্যুর দায় নিঃসন্দেহে সিইএসসির। তাদেরই এর দায় নিতে হবে। মুখ্যমন্ত্রীর পরামর্শ  পরিস্থিতি স্বাভাবিক করতে সিইএসসির উচিত জরুরি ভিত্তিতে কর্মী নামানো।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। সিইএসসির কাছে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ভারী বৃষ্টিতে কলকাতা সহ শহরতলীর বহু অংশ নিমগ্ন। এই পর্যন্ত শহরের বিভিন্ন অংশ থেকে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। বাকি পাঁচ জনের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ফলে আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। বহু জায়গাতেই দেখা গিয়েছে বিদ্যুতের খোলা তার পরে রয়েছে। তারপরেই প্রশ্ন হচ্ছে সিইএসসির পরিকাঠামো নিয়ে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার সকলকে বাড়ি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীও বলেন, “আজ কারও বেরোনোর প্রয়োজন নেই। বেসরকারি সংস্থাগুলির কাছে অনুরোধ, দয়া করে আজ আপনারা কারও ছুটি কাটবেন না। বিষয়টি মানবিকভাবে পর্যালোচনা করুন।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। চেষ্টা করেও কলকাতা পুরসভা জল বের করতে পারছে না বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, “এমন বৃষ্টি কেউ কখনও দেখেনি, একটা অস্বাভাবিক বৃষ্টি। জলটা বের করবে কোথায়? সবই তো ডুবে রয়েছে। গঙ্গায় জোয়ার এলে ফের শহরের একাংশ জলমগ্ন হয়ে যেতে পারে। এটা খুবই চিন্তার।” পুজো এসে গিয়েছে। আজ দ্বিতীয়া। তার মধ্যে পুজোর আগে এই বৃষ্টিতে প্যান্ডেলের ভয়ানক কশতি। সেসব নিয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কি আর করা যাবে। আজ আর কালটা একটু দেখে নিতে হবে।”

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ