‘‌নির্বাচনের পরে হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’‌, বণিকসভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সঙ্গে বৈঠক একদিন আগেই করেছিলেন। এবার কলকাতায় হল প্রথম বিজনেস কনক্লেভ। এই বছরে প্রথম এমন কনক্লেভ অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক শিল্পপতি এবং বণিকসভাকে তাঁর সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। আজ, বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বিজনেস কনক্লেভ। যেখানে উপস্থিত ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মতো শিল্পপতিরা। তাহলে কী হবে না বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট?‌ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই বিজনেস কনক্লেভে উপস্থিত ছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দাল এবং রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরাও। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত রাজ্যের প্রথম বিজনেস কনক্লেভে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌শিল্পপতিদের ব্যবসা করতে দিতে হবে। সব বিষয়ে সরকারের নাক গলানো ঠিক নয়। ব্যবসায়ীদের স্বাধীনতা দেওয়া জরুরি।’‌ আইবিএম, ইনফোসিস, উইপ্রোর মতো আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিরাও এখানে উপস্থিত ছিলেন। রাজ্যের প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘‌একসময় বাংলাকে নিয়ে শুধু কুৎসা চলত—‘বাংলায় কিছুই হয় না’। সেই নিন্দাকেই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তার ফলেই আজ শিল্পের নানা সেক্টরে বাংলা দেশের মধ্যে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছে। লজিস্টিক ক্ষেত্রেও রাজ্য শীর্ষে রয়েছে।’‌

এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্য এগিয়ে। এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত এক কোটির বেশি মানুষ। ২০২৬ সালের ভোটের আগে ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে শিল্প ও বিনিয়োগে বাংলার ইতিবাচক ভাবমূর্তিকেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ইস্পাত, মণি–রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাকটর, পর্যটন এবং বস্ত্র শিল্প নিয়ে আরও কাজ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলের সিদ্ধান্ত এখান থেকেই জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা যখন নানা অছিলায় কেন্দ্রীয় সরকার দেয়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই বকেয়া টাকা জবকার্ড হোল্ডারদের দিয়েছিলেন। আর আজ, বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কর্মশ্রী প্রকল্পের নতুন নাম হবে মহাত্মা গান্ধীর নামে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এখন বিজনেস কনক্লেভ হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের পরে আবার হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। চিন্তার কোনও কারণ নেই।’‌

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে