‘‌এবার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল’‌, ফলাফল জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এবার সরকার গঠন কে করবে?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচন সামনেই। সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বৈরথ চরমে উঠেছে। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে সভা করছেন। আর তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করছেন। জবাবে তৃণমূল কংগ্রেস মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে উন্নয়নের খতিয়ান নিয়ে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভা থেকেই বাংলার উন্নয়নের পরিসংখ্যান মেলে ধরছেন। এবার শান্তিপুরের নির্বাচনী জনসভা থেকে ফলাফল জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে নদিয়ার শান্তিপুরের সভামঞ্চে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল আরও এক কথা। আর এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, ‘২৯৪টা কেন্দ্রে আমিই প্রার্থী। ভোট না দিলে কিন্তু আপনাদের সঙ্গে আর সম্পর্ক রাখব না। রা প্ল্যান করেছে, সকাল থেকে ছড়িয়ে দেবে ‘বিজেপি জিতছে, বিজেপি জিতছে’। আসলে নিজেদের জায়গাগুলি আগে কাউন্ট করবে। কিচ্ছু ভাববেন না। আমি মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এবার আরও বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এটা মানুষের বাঁচার প্রশ্ন। বাংলায় থাকার প্রশ্ন। সন্তান-সন্ততির প্রশ্ন।‌’‌

অন্যদিকে বিধানসভা নির্বাচন ঘোষণার পরে রবিবার পশ্চিমবঙ্গে প্রথম জনসভা করেন নরেন্দ্র মোদি৷ কোচবিহারের সভা থেকে তাঁর মূল আক্রমণ ছিল মালদার মোথাবাড়ির ঘটনা নিয়ে। সেখানে এই ঘটনা নিয়ে জবাব দেন মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌আমি মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এবার আরও বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। কালকে উনি এলেন কোচবিহারে। মোথাবাড়ির ঘটনা উল্লেখ করলেন। আর যে প্রথম ধরল তাকে, দিল্লির পুলিশ নয়, আমাদের সিআইডি, তাকে আপনি তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। কারণ পাছে বিজেপির লোক ধরা পড়ে।’‌

এছাড়া এসআইআর পর্বে নাম বাদ পড়ায় প্রায় ২৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষই আতঙ্কে আত্মহত্যা করেছে। আর তা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‌আপনাদের কাউকে বাংলা থেকে উচ্ছেদ হতে দেব না। আমরা লড়ে ২৫ লক্ষ নাম তো ঢোকাতে পেরেছি ভোটার তালিকায়। আরও পারব। কেউ আত্মহত্যা করবেন না। ২০২৬ সালে নিজেরাই ক্ষমতায় থাকবে না, আমাদের ভয় দেখাচ্ছে কী! আমার তো একটাই ঠিকানা, বাংলা। তাঁরা ঠিক করে নিন কোথায় থাকবেন। আমি এটা বলছি না, তাঁর অ্যাডড্রেস কেড়ে নেব।’‌

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের