এই মুহূর্তে

‘হিজ মাস্টার্স ভয়েস’, জাতীয় ভোটার দিবসে কমিশনকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি : ভারতের নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। এইভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে বারংবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। জাতীয় ভোটার দিবসে আরও একবার কটাক্ষ করলেন তিনি। মনে করিয়ে দিলেন, হিজ মাস্টার্স ভয়েস হিসেবে মানুষের ভোটাধিকার লুঠ করতে ব্যস্ত কমিশন।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সব জায়গাতেই তিনি বলেছেন, ইচ্ছে করে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার এক্সপোস্টে তিনি সরব হয়েছেন। তিনি লিখেছেন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুঠ করতে ব্যস্ত। কমিশনের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার। এই ঘটনায় তিনি স্তম্ভিত, বিস্মিত, বিচলিত। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার পরিবর্তে এবং বিধি-নিয়ম অনুসারে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নির্বাচন কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নামে নতুন-নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে!

বিজেপি-র হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার!! নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন, আপনাদের অত্যাচারের ফলেই এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০ , ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির হতে বাধ্য করছেন তা করার অধিকার কি আপনাদের আছে?

এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলেই আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আপনারা এটা করছেন আপনাদের রাজনৈতিক প্রভুর নির্দেশে ও স্বার্থে। এটাকে আপনারা নাগরিকদের জন্য NRC প্রক্রিয়া বানিয়ে তুলেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায় ও তপশিলি জাতি ও জনজাতির মানুষের জন্য এটা বিশেষ পীড়ার কারণ হয়েছে। নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। কিন্তু আপনাদের পক্ষপাত- দুষ্ট আচরণ এবং একতরফা বেআইনি কান্ডকারখানা, মাইক্রো অবজারভার প্রভৃতিদের দলে দলে পাঠিয়ে সেই নিগ্রহ বৃদ্ধি এবং মানুষকে দলে দলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পরিণতিতে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে। ভোটার দিবস পালনের কোনও অধিকার আপনাদের আজ নেই।

 

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, একটা বৈধ ভোটারকে অবৈধ  হতে দেওয়া হবে না। রাজ্যের মহিলারাও অত্যন্ত সচেতন। নিজেদের অধিকারের পাশাপাশি সকলের অধিকার নিয়েই লড়াই করে। এই সমাজকে জন্ম দেয় মেয়েরা।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ