মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মমতা

Share:

নজস্ব প্রতিনিধি:  সামনেই গঙ্গাসাগর মেলা। প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি নিজে খতিয়ে দেখতেই সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যুবভারতীতে বিশৃঙ্খলার পর মুখ্যমন্ত্রী ভিআইপি সংস্কৃতি বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় সেই কারনেই এই নির্দেশ। তারই প্রস্তুতি ঠিক কতটা হয়েছে সেটাই দেখতে যাবেন।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে পৌঁছোবেন আগামী ৫ জানুয়ারি। তারপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। সমস্ত কাজ মিটিয়ে ৬ ডিসেম্বর তাঁর কলকাতা ফেরার কথা রয়েছে। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন চলতি বছরে গঙ্গাসাগর মেলায় কোনও ভাবেই ‘ভিআইপি সংস্কৃতি’ চলবে না। সেই নির্দেশ মেনে প্রশাসনিক কাজ কতটা হয়েছে সেটাই খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সাগরে যাচ্ছেন। পাশাপাশি মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগিয়েছে তাও ঘুরে দেখেবেন। মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট। সূত্রের খবর মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারেন।

আরও পড়ুন: মাথার উপর ছাদ নেই? নিউটাউনে মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে মমতার সরকার

চলতি বছরে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি। তবে মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকেই। এই গঙ্গাসাগর মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের অনুমান লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। সেই মতই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তায় কোনও ফাঁক থাকবে না বলেই জানানো হয়েছে। কোনও বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই মেলা পরিচালনার জন্য আগেই যাবতীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মেলা সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে করেছেন ১৫ জানুয়ারি । তিনি সেদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুযোগের সংস্কৃতি যেন না থাকে। সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা একেবারেই মেনে নেওয়া হবে না।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা