মাথার উপর ছাদ নেই? নিউটাউনে মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে মমতার সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি : আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সহায় হচ্ছে নবান্ন। এই পরিবারগুলোর জন্য মাত্র ৬ লক্ষ টাকায় এক কামড়ার ফ্ল্যাটের ব্যবস্থা করছে। ২৯৮ বর্গফুটের ফ্ল্যাটের ব্যবস্থা করা হচ্ছে। অসহায় পরিবারগুলোকে জলের দরে এই ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই ফ্ল্যাট পাওয়া যাবে, তার জন্য কীভাবে কবে আবেদন করতে হবে, তার বিজ্ঞপ্তি জারি হবে খুব তাড়াতাড়ি।

জানা গিয়েছে, পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হলেই এই ফ্ল্যাটের জন্য আবেদন করা যাবে। চলতি বছরের জুলাই মাসে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এগুলি তৈরি করেছে হিডকো। তৈরি হওয়া ফ্ল্যাটগুলোর দাম নিয়ে জোরদার কৌতুহল ছিল। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে নিয়ম মেনে এই ফ্ল্যাট কেনা যাবে, তার জন্য বিজ্ঞপ্তি বের হবে।

সূত্রের খবর, ‘নিজন্ন’-তে ৪৯০টি, ‘সুজন্ন’তে ৭২০টি ফ্ল্যাট রয়েছে। ‘নিজন্ন’-তে ফ্ল্যআটের জন্য আবেদন জমা করার সময় ৬০ হাজার টাকা জমা করতে হবে। ‘সুজন্ন’ -র ২ বিএইচকে ফ্ল্যাটগুলি ৬১৭.৬৩ বর্গফুটের। নিউটাউনে এমন একটি ফ্ল্যাটের দাম পড়বে মাত্র ৩২ লক্ষ টাকা। এলআইজি গ্রুপে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই সুনিশ্চিত করতেই রাজ্য এই উদ্যোগ নিয়েছে। কয়েক কোটি টাকা ভরতুকিও দিচ্ছে সরকার। হিডকোর ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। লটারির মাধ্যমে বাছাই হবে।

এখানেও কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে এসেছে। ১১ লক্ষ প্রান্তিক মানুষকে ঘর তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল মোদি সরকারের পক্ষ থেকে। অনুমোদন দিয়েও টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দিয়েছে নবান্ন।

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?