আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দিল্লির পদপিষ্টের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক’, শোকাহত মমতা

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেন ধরার জন্য প্রবল হুড়োহুড়ি। শনিবার নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। আর এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন ,’ দিল্লিতে  পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।  নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে সবসময় গুরুত্ব সহকারে দেখা উচিত।’ 

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও লেখেন,’ মহাকুম্ভে যাওয়ার পথে তীর্থযাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া কাম্য। এই ধরনের যাত্রা নিরাপদ এবং সুসংগঠিত হয় তা নিশ্চিত করা অপরিহার্য। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ।  আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’  অন্যদিকে গোটা ঘটনায় রেলের ব্যর্থতাকেই দুষেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন,’ বর্তমানে প্রয়াগরাজে বহু পুণ্যার্থী যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্টেশনে আরও ভালো ব্যবস্থাপনা করা উচিত ছিল। অব্যবস্থার কারণে যাতে কারও মৃত্যু না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া দরকারের প্রশাসনের ।’ 

উল্লেখ্য,  রেল সূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল । সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া আর তাতেই ঘটে এই দুর্ঘটনা ।  বলা যায়, শনিবার নয়াদিল্লি স্টেশনে রাতের দৃশ্যটা কয়েক মিনিটের মধ্যে  আচমকাই বদলে গিয়েছিল।  

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ