দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা চিঠিতে মোদির মন্তব্যের সমালোচনা করেছেন তিনি। ছাত্র আন্দোলন কখনো গণতন্ত্রের বিরোধী হতে পারে না। যাদবপুর মন্তব্য নিয়ে মোদিকে এইভাবেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, ”মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত ব্যথিত হয়ে প্রশ্ন করছি, কি করে স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বিষয়ে কথা বললেন? এটাই কি আপনার কাছে শিষ্টাচার ও সৌজন্যের ধারণা? যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ (NIRF) র‍্যাঙ্কিং কাঠামো থেকে বছরের পর বছর ধরে শীর্ষস্থান অর্জন করে আসছে, আর আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করেছেন ? আপনি এতটা নিচে নামলেন?

তিনি আরও লিখেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেধার জোরে নিজেদের স্থান অর্জন করেছে। এটা নৈরাজ্য নয়। এটাই শিক্ষা এবং এটাই শ্রেষ্ঠত্ব। ছাত্রছাত্রীদের আওয়াজ তোলা কোনও নৈরাজ্য নয়। ন্যায়বিচারের পরিবর্তে ক্ষমতার হাতিয়ার হিসেবে বুলডোজার ব্যবহার করার অর্থ নৈরাজ্য। যখন কৃষকরা মারা যায় এবং তাদের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করে দেওয়া হয়, তখন তা নৈরাজ্য। যখন ধর্ষণ ও অন্যান্য জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা রাজনৈতিক সুবিধার জন্য মুক্তি পায়, তখন তা নৈরাজ্য। দরিদ্রদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করাকে নৈরাজ্য বলে। ভোটের জন্য একটি জাতিকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করা নৈরাজ্য। নৈরাজ্য হলো সংবাদমাধ্যমের মুখোমুখি হতে অস্বীকার করা, প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা হলো নৈরাজ্য।

এদিন মণিপুর প্রসঙ্গ তুলে ধরেছেন। মণিপুর জ্বলছে। অথচ আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত। ছাত্রদের প্রতিবাদ গণতন্ত্রের পতন ঘটায় না – এটি গণতন্ত্রেরই একটি রূপ। দয়া করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বদনাম করবেন না। শ্রী অরবিন্দসহ আমাদের প্রথমদিকের জাতীয়তাবাদীদের দ্বারা এটি অনুপ্রাণিত হয়েছিল। দয়া করে বাংলাকে বদনাম করবেন না। হাওড়ার জনসভাতেও এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, আমাদের ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব।  শীর্ষস্থানে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এমন কথা বলা নিয়ে নিব্দায় সরব হয়েছেন তিনি।

 

উল্লেখ্য, এদিন মোদি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা হচ্ছে৷ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ