দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একতাই মূলমন্ত্র, দেশ-বিদেশকে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: জি-২০ (G-20) উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। দেশ-বিদেশের প্রতিনিধিদের দিলেন একতার বার্তা। বললেন, ‘আপনাদের দেশ আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি’। তাঁর বক্তব্য, ‘আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও’। এককথায় এদিন বৃহৎ আন্তর্জাতিক ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এর আগে সমস্ত রাজ্য সরকারকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। আবার বাংলার উন্নয়নের জন্য তিনি কখনও বলেছেন, কেন্দ্র- রাজ্য যৌথ উদ্যোগের কথা। বারবার তিনি বলেছেন, সরকার মানেই নাগরিকদের স্বার্থ। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে, উন্নয়নের কথা। বরাবরই তিনি বিশ্বাসী জোটে। এবার জি- ২০ দেশগুলিকেও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের আলোচ্য বিষয় ছিল, ডিজিট্যাল ফিনান্সিয়াল সিস্টেম। সেখানেই তিনি বলেন, ‘একতাই মূলমন্ত্র’। একজোট হয়ে কাজের ডাকও দেন তিনি।

এবারের জি-২০ বৈঠকের প্রতিনিধিত্ব করছে ভারত। একাধিক বৈঠক হবে রাজ্যে। কলকাতায় ২টি বৈঠক। সোমবার ৩ দিন ব্যাপী বৈঠকের উদ্বোধন হয়ে গিয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানেই জি-২০ দেশগুলিতে উন্নয়ন এবং নাগরিক পরিষেবার জন্য সকল দেশকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন রাজ্যের একাধিক সাফল্যের কথা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ