২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তারই মাঝে বুঝিয়ে দিলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে সরকারের পরে এবার ‘দুয়ারে জল’। ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল। জঙ্গলমহল জুড়ে জলের সমস্যা থাকবে না। এমনটাই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তারই মাঝে বুঝিয়ে দিলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

মঙ্গলবার বেলপাহাড়ির সভা থেকে তাঁর প্রতিশ্রুতি, আগামী ২০২৪ সালের শেষের দিকেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে তিনি নির্দেশ দেন, ‘আরও বেশি করে পুকুর কাটতে হবে’। তিনি বলেন, এবারে বৃষ্টি কম হওয়ার জন্য  ঝাড়গ্রামে চাষের অসুবিধা হচ্ছে। তবে এই সমস্যা বেশি দিন থাকবে না।

আরও পড়ুন: সারি-সারনা ধর্মকে মান্যতা দিয়েছে বাংলা, কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মুখ্যমন্ত্রী

জল সমস্যার অন্যতম কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র টাকা দিচ্ছে না। তা দিলে এতদিন জলের জন্য সমস্যা থাকত না। এরপরেই তাঁর আশ্বাস, পানীয় জলের সমস্যার সমাধান তিনি শীঘ্রই করবেন। ঘরে ঘরে পৌঁছে যাবে জল।

এদিন তিনি বলেন, পাইপ লাইন বসাতে হবে। তাই একটু সময় লাগছে। তবে আগামী বছরের শেষের দিকেই এই সমস্যার সমাধান হবে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আদিবাসী মানুষদের নিজেদের দাবি আদায়ে পথেও নামতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেই পথে সামিল হবেন তিনি নিজেও।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু