‘মানি গুনস অ্যান্ড গানস ফর বিজেপি’, জলপাইগুড়িতে টাকা উদ্ধার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়িতে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকা। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। সেই টাকা উদ্ধার প্রসঙ্গে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তিনি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।

সোমবার মুখ্যমন্ত্রী (CM) বলেন, ‘মানি গুনস অ্যান্ড গানস ফর বিজেপি’। মানে, বিজেপির অস্ত্র টাকা, গুণ্ডা এবং বন্দুক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে বারবার অভিযোগ করেছেন ডিসেম্বরে বড় কিছু ‘কার্যকলাপ’ করার ছক কষছে বিজেপি। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ ও প্রশাসনকে কড়া নজরদারি চালাতে বলেছেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, বহিরাগত গুণ্ডা এবং টাকা এনে অশান্তি করতে চাইছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, জলপাইগুড়ির চৌপাথি এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা।

একটি কালো রঙের গাড়ির অতিরিক্ত চাকায় ৯৪টি টাকার বান্ডিল ছোট ছোট প্লাস্টিকে ঢুকিয়ে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি বিহার রাজ্যের পূর্ণিয়ার। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও। গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা ৫ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় কারা কারা জড়িত। কেন বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, দেখা হচ্ছে তাও। টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী। 

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩