মেদিনীপুরে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাত্রিযাপন কোথায় জেনে নিন…

শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর কনভয় পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজারে। তাঁর রাত্রিযাপনের জন্য তৈরি মেদিনীপুর সার্কিট হাউস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ দিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সোমবার বিকেল ৫ টা নাগাদ তিনি পৌঁছে যাবেন মেদিনীপুরে। সূত্রের খবর, তাঁর রাত্রিযাপনের জন্য তৈরি মেদিনীপুর সার্কিট হাউস। অন্যদিকে তৈরি খড়গপুর শিল্পতালুকও। এখানেও থাকতে পারেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে ১১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরেই তিনি রওনা দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর কনভয় পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজারে।

আগামী ১৩ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির আসনে কে বসবেন, তা নিয়ে বৈঠক করবেন তিনি। সেই বৈঠক হবে বিদ্যাসাগর (খড়গপুর) শিল্প তালুকেই। আগামী ১৪ সেপ্টেম্বর তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এদিন মেরিন ড্রাইভের উদ্বোধনও করবেন তিনি।  তারপরে ফিরে আসবেন পশ্চিম মেদিনীপুরে। আগামী ১৫ সেপ্টেম্বর খড়গপুর শিল্পতালুকের স্টেডিয়াম থেকে তিনি ৭ হাজার যুবক-যুবতীর হাতে তুলে দেবেন নিয়োগপত্র। এর পাশাপাশি এবারেও তাঁর নজরে থাকছে কর্ণগড় ও রানি শিরোমণি বিষয়।

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই জব ফেয়ার। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ জন বেকার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আয়োজনে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।

এদিকে, রবিবার ও সোমবার সকালের বৃষ্টিপাতে খড়গপুর শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর সভাস্থলের সামনে জমে যায় জল। প্রশাসনের তৎপরতায় সেই জল নিকেশ করা হয়েছে। যাতে জল আর না জমে সেদিকেও নজর রাখা হয়েছে।

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা