‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্বেও এতদিন রাজ্যে স্বাধীনতা দিবসের প্রাক পর্বে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করেনি তৃণমূল কংগ্রেসের সরকার। পূর্বতন সরকার কোনওদিন তিরঙ্গা যাত্রার অনুমতি দেয়নি। রাজ্যে পালাবদল হতেই সেই পরিস্থিতি বদলে গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন রাজ্যজুড়ে আজ, অর্থাৎ ৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে তিরঙ্গা যাত্রা। সেইমতোই আজ, শুক্রবার দুপুরে ভবানীপুর অর্থাৎ নিজের বিধানসভা এলাকা থেকেই তিরঙ্গা যাত্রা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: ২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

এদিন ভবানীপুরের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে এই কর্মসূচির সূচনা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ডাকে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রীর এই মিছিলে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভিড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিল আমজনতা। একটি বিশালকার জাতীয় পতাকা ছিল গোটা মিছিলের মাঝে। মিছিল শেষে হাজরা মোড়ে একটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারী বলেন, ‘সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে আমরা আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করে দিলাম। আমার সঙ্গে মিছিলে এত মানুষ যোগ দিয়েছেন, তা দেখে আমরা আপ্লুত। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী ১০ তারিখ আমরা নেতাজি মূর্তি থেকে আবার তিরঙ্গা যাত্রা করব। ৫০ হাজার মানুষকে নিয়ে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা হবে। বিড়লা তারামণ্ডলের ৭ নং গেট পর্যন্ত যাব আমরা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেছেন, দিল সে তিরঙ্গা, প্যায়ার সে তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। এই যাত্রা জাতীয়তাবাদী, দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত। বাংলায় এবার জাতীয়বাদী সরকার গঠিত হয়েছে। সব জনগণকে আগাম স্বাধীনতা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন।’

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ