২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে এসএসসি-র গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নতুন করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল শীর্ষ আদালত। সেই অনুযায়ী ২০২৫ সালে নতুন নিয়ম তৈরি করে স্কুল সার্ভিস কমিশন। সেই নিয়ম অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। যদিও তাতে তীব্র আপত্তি দেখান, চাকরিহারা কয়েকজন শিক্ষক-শিক্ষিতা। তাঁদের দাবি ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ২০২৫-এর নিয়ম কেন লাগু হবে? সেই মর্মেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে আজ, শুক্রবার কমিশন স্পষ্ট করে জানিয়েছে ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই হবে নিয়োগপ্রক্রিয়া। এই নিয়মের ফলে কোনও দুর্নীতি হবে না। তাই চাকরিহারাদের চিন্তার কোনও কারণ নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন এসএসসির আইনজীবী।

আরও পডুন: বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএলএসটি-র নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানেই গোটা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল নীলাঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, ‘সরকারের একটাই অবস্থান, দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরা তা নিশ্চিত করব। ২০২৫ সালের নিয়ম অনুযায়ী দ্বিতীয় এসএলএসটি নিয়োগ হবে।’ তবে শুধুই এই বিষয়ে নয়। চাকরি ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত জটিলতা নিয়ে নিজেদের অবস্থান এদিন কলকাতা হাইকোর্টে স্পষ্ট করেছে এসএসসি। তাদের পরামর্শ দিয়েছে আদালত। নতুন নিয়মে ওবিসি-র জন্য সংরক্ষণ কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য এবং এসএসসি-কে একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে ওবিসি সংক্রান্ত নীতি চূড়ান্ত করতে হবে। পরবর্তী শুনানিতে সেই বিষয়টি স্পষ্ট করতেও রাজ্য ও এসএসকে জানিয়েছে আদালত।

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ