নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই বাংলার ‘শিল্পবন্ধ্যা’র পরিচয় মুছতে জোর কদমে ঝাঁপিয়েছেন শুভেন্দু অধিকারী। গত দুই মাস ধরে রাজ্যে বিনিয়োগ টানতে একের পর এক বেসরকারি শিল্প সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে চলেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার (১৩ জুলাই) নবান্নে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই বৈঠকে বাংলায় বেশ কয়েকটি প্রকল্প এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যে পেট্রোলিয়াম এবং জ্বালানির প্রকল্পগুলি কী ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে জারি করা সংকল্পপত্রে বেকার যুবকদের কর্মসংস্থানের সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল। তবে শুধুমাত্র সরকারি শূন্যপদ পূরণের মাধ্যমে ওই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়, তা ভালই জানেন পৌড় খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। তাই বেসরকারি শিল্প সংস্থাগুলো যাতে লগ্নি করতে এগিয়ে আসে, সেদিকে বিশেষ নজর দিয়েছেন। গতকাল রবিবারও এক শিল্প সংস্থার অনুষ্ঠানে গিয়ে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। লার্সেন অ্যান্ড টুব্রো, আমুল-সহ একাধিক বৃহ‍ৎ শিল্প সংস্থা বিনিয়োগের সুস্পষ্ট আশ্বাসও দিয়েছে।

নতুন শিল্প স্থাপন হলে জ্বালানিরও বিশেষ ভূমিকা থাকবে। সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো দেশের বৃহ‍ৎ তেল সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে শিল্পের পরিকাঠামো উন্নয়ন এবং জ্বালানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের আগামিদিনের পরিকাঠামোগত চিত্র কেমন হতে পারে, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে।  ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পকে কী ভাবে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়, তা নিয়েও কথা হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান