‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নজরুল মঞ্চে রাখি বন্ধনের উৎসবে গিয়ে নিজের স্কুল জীবনের কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার নজরুল মঞ্চে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুল ও কলেজ জীবনে আমি এনএসএস করতাম। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। আগে এটা একাদশ শ্রেণি থেকে কলেজ পর্যন্ত থাকত এনএসএস। আমি একাদশ শ্রেণিতে পড়াশুনা করার সময়ে এনএসএসে ভর্তি হয়েছিলাম। মন দিয়ে এনএসএস করতাম। সমাজের কাজে নিজেকে সঁপে দিয়েছিলাম। দুর্গাপুজোর সময়ে আটদিন করে ছুটি থাকত। সেই আটদিন আমরা একটা গ্রামে চলে যেতাম। প্রাথমিক স্কুলের বেঞ্চে ঘুমিয়ে রাত কাটাতাম। গ্রামের খারাপ রাস্তা পরিষ্কার করতাম। পুকুরের কচুরিপানা পরিষ্কার করতাম। পাঁচবছর এইভাবেই কাটিয়েছি।’

আরও পডুন: পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নতুন প্রজন্মই ভবিষ্যৎ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক নতুন প্রজন্ম। নতুন প্রজন্মই দেশ-রাজ্য পরিচালনার দায়িত্ব নেবে। আপনাদের নেতৃত্বেই দেশ শ্রেষ্ঠস্থানে পৌঁছবে। আপনাদের জাতীয়তাবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের অতীত সম্পর্কেও জানতে হবে, ভাবতে হবে। পরিবারের দায়িত্ব তো নেবেনই, পাশাপাশি দেশের জন্য কাজ করতে হবে নতুন প্রজন্মকে।’ স্কুল-কলেজে এনসিসি চালু করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘স্কুল-কলেজে এনসিসি চালু করতে হবে। আগের সরকার এনসিসি তুলে দিয়ে জয় হিন্দ বাহিনী বানিয়েছিল। যেটা কোনও কাজের নয়। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন। তিনি বলেছিলেন, সীমান্ত এলাকার সব স্কুল-কলেজে এনসিসি চালু করতে হবে। কিন্তু আমি সেদিন অমিত শাহজিকে বলতে পারিনি, কেন চালু নেই এনসিসি। এবার থেকে প্রত্যেক স্কুল-কলেজে এনসিসি চালু হবে।’

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ