পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মণ্ডপ চত্বরকে আমিষমুক্ত রাখার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। পুজোর সময় মণ্ডপের আশেপাশে মাংস বা অন্য কোনও আমিষ খাবার বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে সওয়াল করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, বাংলার দুর্গাপুজোর নিজস্ব ঐতিহ্য বজায় রেখেই প্রতিমার পবিত্রতা এবং মণ্ডপ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন।

VHP-র তরফে অবশ্য গোটা বাংলায় পুজোর সময় আমিষ খাওয়া বন্ধ করার দাবি জানানো হয়নি। সংগঠনের নেতাদের বক্তব্য, পুজোর মণ্ডপের নির্দিষ্ট পরিসরের মধ্যে যেন কোনওভাবেই আমিষ খাবার বিক্রি বা খাওয়ার ব্যবস্থা না থাকে। তাঁদের মতে, মায়ের প্রতিমার চারপাশের পরিবেশ পবিত্র রাখাই এই দাবির মূল উদ্দেশ্য। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, বাংলার দুর্গাপুজো কোনও সময়ই সম্পূর্ণ নিরামিষ ছিল না। তাই সর্বত্র আমিষ খাবার বন্ধ করার কথা তাঁরা বলছেন না। তবে পুজোর মণ্ডপ ও প্রতিমার আশপাশের পরিবেশের পবিত্রতা বজায় রাখা জরুরি বলে তাঁর দাবি। VHP-র বক্তব্য, আমিষ খাবার বিক্রির প্রয়োজন হলে মণ্ডপ চত্বরের বাইরে নির্দিষ্ট জায়গায় সেই ব্যবস্থা করা যেতে পারে। এমন জায়গা বেছে নিতে হবে, যাতে খাবারের উচ্ছিষ্ট বা বর্জ্য কোনওভাবেই পুজোর জায়গার আশপাশে এসে না পড়ে। প্রতিমার পাশাপাশি মণ্ডপ এলাকার পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

আরও পড়ুন: ‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

পুজো কমিটিগুলি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে VHP ভবিষ্যতে ‘হস্তক্ষেপ’ করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে দুর্গাপুজোর আগে সংগঠনের এই দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই বহুল প্রচলিত স্লোগান নিয়েও আপত্তি জানিয়েছে VHP। সংগঠনের নেতার বক্তব্য, ধর্মীয় রীতি, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি পালনের দায়িত্ব সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদেরই। VHP-র বক্তব্য, অন্য ধর্মের মানুষ চাইলে দুর্গাপুজোর মণ্ডপে আসতেই পারেন। তবে হিন্দু ধর্মের আচার, রীতি এবং ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব হিন্দু সমাজেরই। তাঁদের দাবি, ধর্ম যেমন ব্যক্তিগত বিষয়, তেমনই সংশ্লিষ্ট ধর্মের উৎসব ও তার রীতিনীতিও সেই সম্প্রদায়ের নিজস্ব বিষয়।

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের