‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখে শিকার হয়েছিলেন বাঁকুড়ার যুবক আবদুল হাফিজ। আন্দোলনের পর গ্রামে ফিরে এসেও সংগঠনের কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গ্রামের স্কুলের বেহাল পরিস্থিতির ছবি ও ভিডিও তুলে পাঠিয়েছিলেন। সেই আবদুল হাফিজের বাড়িতে হামলার ঘটনায় তাঁর বাবার মৃত্যু ঘিরে এবার রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, দিল্লিতে আন্দোলনের সময় রাজীব চকে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল হাফিজকে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ব্যবহার করা হয় টিয়ার গ্যাসও। সেই ঘটনার পর বাঁকুড়ার গ্রামে ফিরে আসেন তিনি। তবে আন্দোলনের সঙ্গে তাঁর যোগাযোগ থামেনি। বর্তমানে দেশের বিভিন্ন স্কুলের পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে ‘ককরোচ’দের আন্দোলন চলছে বলে জানা গিয়েছে। সেই কর্মসূচির সমর্থনে নিজের গ্রামের স্কুলের দুরবস্থার ছবি ও ভিডিও তুলে পাঠিয়েছিলেন হাফিজ। স্কুলের বেহাল দশা তুলে ধরে আন্দোলনের পাশে থাকার চেষ্টা করছিলেন তিনি। এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হাফিজের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই হামলায় তাঁর বাবা প্রাণ হারান। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলার নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই বলেই তাঁর দাবি। মুখ্যমন্ত্রী জানান, ‘ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে বিজেপির কোনও ব্যাপার নেই। এরা সবাই দুষ্কৃতী। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

আরও পড়ুন: ‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ‘ঘটনাটা আমরা জানি। ওদের পরিবার যে ৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে, তারা সবাই দুষ্কৃতী। এরা বিজেপির, সেটা কে বলল? তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতার করা হবে। রাজ্যে আইনের শাসন চলছে তো, সব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ হাফিজের পরিবারের সদস্যের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় কোনও রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব না দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনেই পদক্ষেপ করা হবে।

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষক

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির