‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না। ফর্ম পূরণে বাড়ি গিয়ে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা বলেও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার থেকে বাংলায় সার্ভাইকাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি শুরু করে এমনই বার্তা দিলেন তিনি। আজ, বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি শুরু হল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের সহায়তায় আজ, শনিবার থেকেই গোটা রাজ্যে শুরু এই টিকাকরণ কর্মসূচি।

এদিকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। আর আজ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য সকলেই প্রকল্পের টাকা পাবেন। দীর্ঘ ১৩ পাতার ফর্ম কীভাবে পূরণ করবেন তা নিয়ে সন্দিহান অনেকে। সকলকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বড় আশ্বাস দিলেন, ‘‌বিন্দুমাত্র বিচলিত হবেন না। আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান। আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’‌

অন্যদিকে নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী দিলীপ ঘোষ থেকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা জানিয়েছিলেন ফর্ম সরলীকরণ করা হবে। আজ, শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন মহিলাদের। কারণ এই দীর্ঘ পাতার ফর্ম দেখে মহিলাদের একটা বড় অংশ বিভ্রান্ত হচ্ছেন। অনেকেরই প্রশ্ন, যিনি উপভোক্তা তাঁর সব তথ্য নিক সরকার। গোটা পরিবারের তথ্য কেন লাগবে?‌ আবার এই ফর্ম পূরণ করতে পারছেন না গ্রামবাংলার বহু মহিলারা। তাই তাঁরা হতাশ হয়ে পড়েছেন। এবার সব হতাশা কাটিয়ে মুখ্যমন্ত্রীর বড় বার্তা, ‘‌বিচলিত হওয়ার দরকার নেই। আমাদের লোক বাড়ি গিয়ে সাহায্য করবে। আপনাদের সরকার নিয়ম মেনে সমস্ত কাজ করবে। সংকল্পপত্রের প্রতিটি বাক্য, শব্দ পূরণ করবে এই সরকার।’‌

তাছাড়া রাজ্যের মা–বোনেদের জন্য সামাজিক সুরক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘‌অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। সরকার চায় প্রকৃত প্রাপকের হাতেই যেন এই টাকা পৌঁছয়। ফর্ম ফিলাপ নিয়ে যাঁদের সমস্যা হচ্ছে, তাঁদের ঘরে ঘরে গিয়ে সরকারি প্রতিনিধিরা ফর্ম পূরণে সাহায্য করবেন। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না পান, সেটা আমরা নিশ্চিত করব। গুজবে কান দেবেন না। আমরা নিশ্চিত করব যাতে প্রকৃত প্রাপকই এই প্রকল্পের সুবিধা পান। ফর্ম পূরণে বাড়ি গিয়ে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত