Loading live market data...
Loading active stocks...
Connecting...

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি : রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর জন্য ছিল এলাহি আয়োজন। দুপুরে শুভেন্দু অধিকারীর জন্য নিজের মাসি মুক্তি ভট্টাচার্য ও মা গায়ত্রী অধিকারী রাঁধেন মহাভোজ। দুপুরে মুখ্যমন্ত্রীর পাতে ছিল মাছ- মাংস। পাতে আলাদা আলাদা বাটিতে সাজিয়ে দেওয়া হয়েছিল ভেটকি মাছের ফিস ফ্রাই, দই কাতলা, গন্ধরাজ চিকেন, সবজির ডাল, পাঁচমিশালি তরকারি। বরাবরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari), পাঁচমিশালি তরকারি খেতে ভালোবাসেন। তাই সেই তরকারি তৈরি করা হয়েছিল বিশেষভাবে। শনিবার শপথ নেওয়ার পর ভবানীপুর সহ হাওড়ার একাধিক জায়গায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন মন্দির মঠে যান শুভেন্দু অধিকারী।

ভোর রাত্রে তিনি ফিরে যান কাঁথির শান্তিকুঞ্জতে(Shantikunja) । বিশ্রাম নেওয়ার পর চিপ সিকিউরিটি অফিসারের সঙ্গে বৈঠক করে দুপুরে ভোজন সেরে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরিয়ে পড়েন চণ্ডীপুরের উদ্দেশ্যে। সেখান থেকে তিনি যাবেন নন্দীগ্রামে। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করেছেন। শনিবার শপথ নিয়ে ভবানীপুর এলাকায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার নন্দীগ্রামে (Nandigram)সাধারণ মানুষের কাছে গিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তিনি। এদিকে,সদ্য বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি। চারিদিকে বইছে শুধু গেরুয়া হাওয়া। এই আবহে রবিবার দুপুরে আমহার্স্ট স্ট্রিটে মাছ উৎসবে মাতলেন দিলীপ ঘোষ। মাছ উৎসবে সামিল হয়েছেন তাপস রায়ও।

রবিবার কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের পক্ষ থেকে মাছ উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর সদর বিধানসভার দিলীপ ঘোষ ও মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়। এলাকার সকল মানুষদের মাছ ভাত খাইয়ে এই উৎসব পালন করা হয়।জানা গিয়েছে, এদিনের মাছ উৎসবের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফিস ফিঙ্গার, রুই মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ। পাত পেড়ে মাছ-ভাত খান সকলে। আর সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করেন তাপস রায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন। মানুষকে বিভ্রান্ত করে গিয়েছেন।

বাঙালির মাছ-ভাততো উনি বন্ধ করে দিয়েছেন।পর্যাপ্ত পরিমাণ যে মাছের প্রয়োজন বাংলায়, ১৫ বছরে তার ব্যবস্থা করেছেন? বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাছ আসে তাই বাংলার বাঙালিরা মাছ, ডিম খেতে পায়। অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর চ্যালা-চামুণ্ডারা এতদিন কত মিথ্যে কথা বলে লোককে বিভ্রান্ত করেছেন। আমরা তার উত্তর মুখে দেব না, কাজে দেব। আমাদের সরকার সেভাবেই কাজ করবে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ-ভাত খাওয়াচ্ছেন।‘

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট