সরকার গঠনের পর প্রথম মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বড় ঘোষণার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। আর সরকার গঠনের পর প্রথম মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার আগে মালদায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। তখন সেখানে গিয়ে আম নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকী খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করে এখানে আমের সঙ্গে জড়িত কৃষকদের উপকারে কাজ করবেন বলে জানিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মালদা সফর তাই নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিকে মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে বিশেষ কিছু ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কী ঘোষণা করবেন সেটা এখনও স্পষ্ট নয়। মালদা থেকেও ভাল ভোট পেয়েছে বিজেপি। কোতোয়ালি হাভেলির প্রার্থীও ঐতিহ্যের প্রচার করে হেরে গিয়েছেন। এবার বিজেপি সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মালদা সফরে যাচ্ছেন। এই সফর সূচি জানতে পেরে স্বভাবতই উৎসাহিত হয়ে রয়েছেন সেখানকার নেতা–কর্মীরা। দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নানা প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা।

অন্যদিকে আগামী ১০ জুন মালদা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপির সরকার গঠন হওয়ার পর এই সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী চার জেলার জনপ্রতিনিধি এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বেলা ১২টায় সেই বৈঠক শুরু হবে বলে সূত্রের খবর। ওই বৈঠকে নানা কিছু নির্দেশ দিতে পারেন তিনি। এমনকী বড় কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। কৃষকদের স্বার্থে সেই ঘোষণা হতে পারে।

এছাড়া মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু মুখ্যমন্ত্রীর সফর নিয়ে জানান, মালদা সফরে এসে মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধি ও অফিসারদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমের জেলা মালদা। আমের মরশুমেই মালদায় আসছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মালদার আম নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ, রফতানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জেলাবাসী। এখন দেখার ঠিক কী ঘোষণা করেন তিনি।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?