৫ মার্চ মেদিনীপুর কলেজ ময়দানে সভা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আগামী ৫ই মার্চ মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভাকে সম্পূর্ন রুপে সফল করতে শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃনমূল কার্যালয়ে তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল নেতৃত্ব সহ তৃণমুলের শিক্ষক, শ্রমিক সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া(Minister Manas Bhuiya), মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি যথাক্রমে সুজয় হাজরা ও আশীষ হুদাইত, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, আগামী ৫ ই মার্চ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মেদিনীপুরের সভা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তা শোনার জন্য লক্ষাধিক মানুষের জনসমুদ্রের রুপ নেবে সেই সভা। কারন সামনেই লোকসভা নির্বাচন, গনতন্ত্রের বড় লড়াইয়ের পূর্বে নেত্রীর দিকনির্দেশ শোনার জন্য মুখিয়ে রয়েছে তৃণমূল কর্মী থেকে সাধারন মানুষ।

একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারের এরাজ্যের প্রতি ব্যাপক বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ ই মার্চ কলকাতার ব্রিগেডে গর্জন সভা সফল করার বার্তাও ৫ই মার্চের সভামঞ্চ থেকে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও জানান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।প্রসঙ্গত, আগামী ৫ ই মার্চ মমতা ব্যানার্জীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলেজ কলেজিয়েট ময়দান। মঞ্চ তৈরী থেকে ছাউনি তৈরীর কাজ চলছে জোরকদমে। একই সাথে মাঠেই চলছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় পুলিশ প্রশাসনের বৈঠক।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!