চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোচবিহারে মনোনয়নকে কেন্দ্র করে তুমুল অশান্তি, রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূল প্রার্থীর

TMC FLAG
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: স্লোগান-পাল্টা স্লোগান, আর তার জেরেই চরম উত্তেজনা কোচবিহার শহরে। উত্তরবঙ্গের এই জেলায় তৃণমূল ও বিজেপি প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও অশান্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু মনোনয়ন জমা দিতে আগেই মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। তাঁর সমর্থকরা সাগরদিঘির কাছে জমায়েত করেছিলেন। ঠিক সেই সময়ে একই রুট দিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। মাঝ রাস্তাতেই দুই পক্ষ মুখোমুখি হয়। একে ওপরকে দেখে স্লোগান ও পাল্টা স্লোগান দেয়। যার ফলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল প্রার্থী অভিজিৎকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেষ। পরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়। উত্তেজনা এমনই তুঙ্গে ওঠে যে বন্ধ হয়ে যায় এলাকার একটি ব্যাঙ্কও।

আরও পড়ুন: ‘ভোটে ১৫ দিন পশ্চিমবঙ্গেই থাকব’, হাজরা থেকে ঘোষণা অমিত শাহের

উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গোটা বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল প্রার্থী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। পুলিশ বিজেপির কথাতে কাজ করছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের। গোটা ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কোচবিহার শহরে। বৃহস্পতিবার দুপুরে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান জেলাশাসকের দপ্তরে। বিজেপির কর্মী-সমর্থকদের জমায়েতের পাশ দিয়ে কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক যখন কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন দিতে যাচ্ছিলেন, তখনই উত্তেজনা ছড়ায়। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহকুমা শাসকের দপ্তরে প্রবেশের দুটি আলাদা রাস্তা থাকা সত্ত্বেও কেন একই রুট দিয়ে দুই রাজনৈতিক দলের মিছিলকে অনুমতি দেওয়া হলো। তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ