ফের কোচবিহারে NRC আতঙ্ক, তুফানগঞ্জের মোমিনা বিবির কাছে নোটিশ পাঠাল অসম

Share:

নিজস্ব প্রতিনিধি, তুফানগঞ্জ : বাংলার একের পর এক বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠানোর অভিযোগ অসম সরকারের বিরুদ্ধে। কোচবিহারে এর আগেও তিনজনকে নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে। এবার ফের আরও একজনকে নোটিশ পাঠাল অসম সরকার।  এবার নোটিশ এসেছে কোচবিহারের তুফানগঞ্জের বাসরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবির কাছে।

জানা গিয়েছে, বছর ৪০ আগে অসমের ধুবরি জেলার আগমনীর বাসিন্দা জহির মিঞাঁর সঙ্গে বিয়ে হয়েছিল মোমিনার। কিন্তু সেখানে বেশিদিন থাকেননি। ১ বছর থেকেই অসম থেকে বাড়ি চলে এসেছিলেন। বর্তমানে তিনি তুফানগঞ্জ-২ ব্লকের বাঁশরাজা প্রথমখন্ড গ্রামের বাসিন্দা। সেই সময় স্বামীকে নিয়েই চলে এসেছিলেন তিনি। ওই স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়িও হয়ে যায়। দ্বিতীয়বার বিয়ে হয় তুফানগঞ্জ-২ ব্লকের বাঁশরাজাতে। সেই স্বামীো ছেড়ে চলে যান। বাড়িতে ২ ছেলে ও পুত্রবধূরা রয়েছেন। এবার তাঁকেই এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার।

মোমিনা বিবির অভিযোগ, এর আগেও তাঁকে আরও ২টি নোটিশ পাঠানো হয়েছিল। এই নিয়ে ৩ বার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। তাঁর বাড়িতে পুলিশ এসে আদালতে হাজিরার নির্দেশও দিয়ে গিয়েছে বলে অভিযোগ। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ দেওয়ার খবর সামনে আসার পর থেকে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তরমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর মোমিনা বিবিকে নোটিশ পাঠানোর খবর সামনে এসেছে।

এই এনআরসি নোটিশ পাঠানো নিয়ে অসম সরকারকে আগেই কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ২১-র সমাবেশ সবজায়গাতেই অসম সরকারকে কটাক্ষ করেছেন তিনি।  তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, দীর্ঘ দিন আগে মোমিনা বিবির বিয়ে হয়েছিল অসমে। কিন্তু বহুকাল যাবত তিনি সেখানে থাকেন না।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি