এই মুহূর্তে




বঙ্গে ঠাণ্ডার আমেজ, সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। যদিও সেটি বঙ্গে সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একধাক্কায় বাঙ্গে তাপমাত্রা নেমেছে অনেকটাই। কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সিনিয়ারে নামে এই ঘূর্ণিঝড়টি আরও দক্ষিণে পশ্চিমে এগোবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এর শক্তি বজায় থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ রয়েছে পরিষ্কার। সকাল থেকেই ঠান্ডার আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। শীত ভালো মতোই অনুভূত হয়েছে। বৃহস্পতিবারও ঠান্ডার আমেজ রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা অল্প হলেও বদল হতে পারে। এখন স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। শুক্রবার থেকে সেই তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিরশিরে ঠান্ডা অনুভূত হলেও জাঁকিয়ে ঠান্ডা এখনও পায়নি শহরবাসী। তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এদিন সকাল থেকেই আকাশে কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, বঙ্গে ফের শীত অনুভূত হবার নেপথ্যে রয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার গতি। চলতি মরশুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারই প্রথম ১৬ ডিগ্রির কাছে নামলো। মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগর শান্ত হলে সেখানের ঠান্ডা হাওয়া যখন প্রবেশ করবে তখন জাঁকিয়ে ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিংয়ে ন্যূনতম তাপমাত্রা নামবে ৫ ডিগ্রিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ