মোদি-শাহকে বিতর্কসভায় বসার চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে এদিন মমতা মোদি-শাহকে চ্যালেঞ্জ জানিয়েছেন কোনও টিভি চ্যানেলে তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কসভায় বসার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের দিনহাটার পরে আলিপুরদুয়ারের(Alipurduyar District) কালচিনি(Kalchini)। শুক্রবার জোড়াসভায় উত্তরবঙ্গে রাজনীতির উত্তাপ ছড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন দিনহাটার সভা থেকে তিনি যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, ঠিক তেমনি কালচিনির সভা থেকে তিনি মোদি-শাহকে চ্যালেঞ্জ জানিয়েছেন কোনও টিভি চ্যানেলে তাঁর সঙ্গে মুখোমুখি কোনও বিতর্কসভায় বসার জন্য। একই সঙ্গে তিনি এদিন আবারও বিজেপিকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে, লোকসভা নির্বাচনে বিজেপি ২০০ আসনের গণ্ডিও পার করতে পারবে না।

এদিন কালচিনিতে মমতা বলেন, ‘আমি আপনাদের ঘরের লোক। আমি শুধু ভোটের সময় আসি না। আমাকে ডাকলেও পাবেন। না ডাকলেও পাবেন। মানুষ বিপদে পড়লে মধ্য রাতেও ছুটে যাই। তাই আমায় ডাকলেই পাবেন, না ডাকলেও পাবেন। মোদির গ্যারান্টি গ্যারান্টিই নয়। মোদির গ্যারেন্টি, মিথ্যা গ্যারেন্টি। কারণ মোদির গ্যারান্টির কোনও ভরসা নেই। মোদি ৫টা চা-বাগান খুলবে বলেছিল ২টোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা-বাগান বানিয়েছে। এবার আপনারই বলুন, কার গ্যারান্টিতে ভরসা রাখবেন। বিজেপি লুটেরাদের দল, সব লুঠ করে নেবে। ভয় পেলেই ওরা এজেন্সিকে ব্যবহার করছে। গত বিধানসভা নির্বাচনে ২০০ পারের কথা বলে ৭০ এ থেমেছিল। লোকসভায় ৫৪৩টির মধ্যে ৪০০ পাবে বলছে! ৪০০ কেন, ৪২০ বলো! তবেই তো সারা দেশের মানুষকে জেলে ভরে ফোর টুয়েন্টি সরকার হবে! ওরা ভাবছে জিতে গিয়েছে, খেলা অত সোজা নয়।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘শত অত্যাচারের মাঝেও মাথা নত করিনি। করবও না। মাথা নত করতে হলে জনতার কাছে মাথা নত করব। ভিক্ষা চাইলে আমি জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে। বলছে আমি নাকি মানুষকে ভুল বোঝাছি। মিথ্যা বলছি। আর CAA আর NRC নিয়ে বাবুরা সব সত্যি কথা বলছেন। মুখোমুখি এসে বসো দেখি! কে মিথ্যা কথা বলছে জনতা বিচার করবে। তোমরা এসো না আমার সঙ্গে কোনও টিভির বিতর্কসভায় বোসো। মুখোমুখি আলোচনা করব। তার পরে জনতা ঠিক করবে কে মিথ্যা কথা বলেছে।’

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন