রবিতে ফের বাংলায় রাহুল, জলপাইগুড়ি থেকে শুরু ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমাপ্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে আগামিকাল রবিবার ফের বাংলায় আসছেন রাহুল গান্ধি। আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ফের যাত্রায় অংশ নেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শনিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এ কথা জানিয়েছেন। 

লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধি। মণিপুর, নাগাল্যান্ড, অসম ঘুরে পশ্চিমবঙ্গে এসেছিল ওই যাত্রা। ২৫ জানুয়ারি সকালে কোচবিহারে প্রবেশ করেছিল যাত্রা। ওই দিনই বিশেষ কারণে দিল্লি উড়ে যান প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলকে ছাড়াই যাত্রা এগিয়ে গিয়েছিল। কিন্তু আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছনোর পরে যাত্রা স্থগিত রাখা হয়।

প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার জানিয়েছেন, রবিবার সরাসরি দিল্লি থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন রাহুল। সকাল সাড়ে এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে জলপাইগুড়ি পৌঁছবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখান থেকেই যাত্রার নেতৃত্ব দেবেন তিনি। রাতেই শিলিগুড়ি পৌঁছবে ওই যাত্রা। রাত্রিবাসও হবে শিলিগুড়িতে। পরের দিন উত্তর দিনাজপুরের ইসলামপুর হয়ে যাত্রা প্রবেশ করবে বিহারের কিষাণগঞ্জ ও পূর্ণিয়ায়। ফের ৩১ জানুয়ারি কাটিহার হয়ে যাত্রা নিয়ে মালদায় ঢুকবেন রাহুল। পরের দিন ১ তারিখ মুর্শিদাবাদে পদযাত্রা করবেন তিনি। ওই দিনই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ