বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোটের দিন বহরমপুরে ভোটগ্রহণের গতি নিয়ে উঠল প্রশ্ন। মুর্শিদাবাদের এই  কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, একাধিক বুথে অত্যন্ত ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে। তাঁর দাবি, এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে এবং অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কংগ্রেস নেতা নিজে পায়ে হেঁটে প্রতিটি এলাকা ঘুরে দেখছেন। 

 শুধু তাই নয়, অধীর চৌধুরী আরও অভিযোগ করেন যে, বিজেপি এবং তৃণমূল  যৌথভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর কথায়, ভোট কাটাকাটির উদ্দেশ্যেই এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিরোধী পক্ষ। তবে বড় খবর এটাই স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত মুরশিদাবাদে সকাল থেকে সেভাবে অশান্তির কোনও খবর পাওয়া যায়নি। 

কংগ্রেস প্রার্থীর অভিযোগ, “সকাল থেকে এই বুথে মোট চার বার ইভিএম মেশিন খারাপ হয়েছে। ওই বুথের প্রিসাইডিং অফিসার নিজের অসহায়তার কথা আমাকে জানিয়েছেন। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার পর তাদের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকেরা আসছেন। তবে মেশিন পাল্টে দিলেও আবার তা খারাপ হয়ে যাচ্ছে। এর ফলে ওই বুথে অত্যন্ত ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে। মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।”

দিশা সালিয়ান মৃত্যু মামলায় নাম জড়ানোর পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির