আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাদ যাওয়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদনের ফর্ম পূরণ করে দিলেন কংগ্রেস প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় রাজ্যে বাদ পড়েছে লক্ষ-লক্ষ ভোটারের নাম। সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শেষ অবলম্বন ট্রাইব্যুনাল। কিন্তু গ্রামের অজ্ঞ মানুষদের অনেকেই কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, তা জানেন না। মানবিকতা দেখিয়ে সেই অজ্ঞ মানুষের পাশে দাঁড়ালেন কৃষ্ণনগর দক্ষিণের কংগ্রেস প্রার্থী পেশায় আইনজীবী আব্দুর রহিম শেখ। গ্রামবাসীদের হাতে-কলমে ফিলাপ করিয়ে দিচ্ছেন ট্রাইবুনাল ফর্ম।

এসআইআরে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুপিপোতা গ্রামের বহু বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। ভোটার তালিকায় নাম না থাকায় দেশান্তরী হওয়ার আশঙ্কায় অনেকের রাতের ঘুম উড়েছে। কোথায় গেলে সুরাহা হবে, কিভাবে সুরাহা হবে, তা জানেন না তাঁরা। অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগর দক্ষিণের কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ। আজ সোমবার (৩০ মার্চ) চুপিপোতা গ্রামে এক বিশেষ শিবিরের আয়োজন করেছিলেন। নিজে আইনজীবী হওয়ায় রীতিমতো হাতে-কলমে যে সমস্ত নাগরিকদের নাম ভোটের লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাদেরকে ট্রাইবুনাল ফর্ম ফিলাপ করিয়ে দিয়েছেন।

জাতীয় কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, এসআইআরের কারণে যাদের নাম বাদ যাবে, তাদের সব ধরনের সাহায্য করা হবে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এদিনের এই শিবির। প্রার্থী আব্দুর রহিম শেখ জানান, সাধারণ মানুষ যাতে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি ও প্রক্রিয়াগত সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘আমি পেশায় আইনজীবী, তাই মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। অনেকের নাম ভুলভাবে বাদ পড়েছে। আমরা তাদের সঠিকভাবে ফর্ম পূরণ করা, প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করা এবং নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জমা দেওয়ার বিষয়ে হাতে-কলমে সাহায্য করছি।’ এদিন ১১ ও ১২ নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। গ্রামবাসীদের আহ্বান জানিয়ে প্রার্থী বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তারা যেন এই শিবিরে এসে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ