চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার তালিকায় তুলতে হবে কংগ্রেস প্রার্থীর নাম, কমিশনকে ধাক্কা দিয়ে নির্দেশ ট্রাইব্যুনালের

ECI
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ‘রাম’ ধাক্কা খেল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ বৈধ ভোটার। আজ, রবিবার রাত ৮টার মধ্যে তাঁর নাম ভোটার লিস্টে তুলতে নির্দেশ এসআইআরের ট্রাইব্যুনালের। এটাই এসআইআরের ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রথম রায়। আর সেই রায় সামনে আসতেই ফের একবার কমিশনের পদক্ষেপ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে।

আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে ‘রাজমিস্ত্রি’র ভূমিকায় ঘাটালের বিজেপি প্রার্থী

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর পরবর্তী রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকা প্রকাশের পরই বিচারাধীন ভোটারের সংখ্যাটা সামনে আসে। প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন রাজ্যের ভোটার বিচারাধীন তালিকায় ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ শুরু করেছেন জুডিসিয়াল অফিসাররা। তারপরেই বৈধ ভোটারদের নাম তুলে নতুন করে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। তারপরেও সেই তালিকায় যদি কারোর নাম বাদ যায়, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল এখনও গঠন করতে পারেনি কমিশন। তবে ফরাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের জরুরি আবেদনের ভিত্তিতে নিজের বাসভবনেই ট্রাইব্যুনাল গঠন করে শুনানি শুরু করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এসআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যায় ফরাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের। নির্বাচনে দাঁড়ালেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মনোনয়ন জমা দিতে পারছিলেন না মেহতাব শেখ। সুপ্রিম কোর্টের নির্দেশে তাই প্রাক্তন বিচারপতি টিএস শিবজ্ঞানমের ট্রাইব্যুনাল বেঞ্চে আবেদন জানান তিনি। তাঁর হয়ে মামলা লড়েন আইনজীবী ফিরদৌস শামিম এবং আইনজীবী গোপা বিশ্বাস। সওয়াল-জবাবের শেষে ট্রাইব্যুনাল জানিয়েছে, আবেদনকারী কংগ্রেস প্রার্থী এবং তাঁর বাবার নামে ‘তথ্যগত অসঙ্গতি’র কারণে নোটিস পাঠানো হয়েছিল। তাঁর বাবার নামের ক্ষেত্রে ‘তথ্যগত অসঙ্গতি’ রয়েছে। মেহতাবের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। তাই অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ ট্রাইব্যুনালের। যদিও প্রশ্ন উঠেছে, মেহতাব শেখের ক্ষেত্রে প্রক্রিয়াটি বিশেষভাবে জরুরি ভিত্তিতে শুনানি হয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল গোটা রাজ্যেই গঠন হয়নি। বিচারাধীন থাকা ভোটারদের ক্ষেত্রে কী হবে? উত্তর পাওয়া যায়নি কমিশনের তরফে। 

Published by:

Share Link:

More Releted News:

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ