বিজেপিকে সমর্থনের শাস্তি, বিনয় তামাংকে দল থেকে তাড়াল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে টিকিটের আশায় যোগ দিয়েছিলেন কংগ্রেসে। সেই আশা পূরণ হয়নি। দার্জিলিং আসনে তাঁকে না প্রার্থী করে অন্য এক জনকে প্রার্থী করেছে কংগ্রেস। আর তাতেই চটে গিয়ে মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে পারদর্শী বিনয় তামাং। আর ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ছয় বছরের জন্য বিনয়কে দল থেকে তাড়ানোর কথা জানিয়ে দিল কংগ্রেস।

গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে আন্দোলন করেই পাহাড়ে রাজনৈতিক উত্থান ঘটেছিল বিনয় তামাংয়ের। একসময়ে রাজ্য ভাগের শ্লোগান তোলা বিমল গুরুংয়ের অন্যতম সহযোগী ছিলেন। পরে বিমলকে ছেড়ে আলাদা দল গড়েন। গত বছর নভেম্বর মাসে দিল্লিতে গিয়ে আচমকাই কংগ্রেসে নাম লেখান। বিনয়ের ওই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। কংগ্রেসে যোগ দেওয়ার পরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়, বিনয়কে পাহাড়ে প্রার্থী করতে পারে কংগ্রেস নেতৃত্ব। কিন্তু গত কয়েক মাসে যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পাহাড়ের আর এক দাপুটে নেতা ‘হামরো পার্টি’র অজয় এডোয়ার্ড ‘ইন্ডিয়া’ জোটের শরিক হন। কংগ্রেসে নাম লেখান গোর্খা পরিসঙ্ঘের সভাপতি মুনীশ তামাং। আর তার পর থেকেই কংগ্রেসের সঙ্গে দুরত্ব তৈরি করেছিলেন বিনয় তামাং।

এদিন সকালে আচমকাই এক ভিডিয়ো বার্তায় দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা জানান বিনয়। আর ওই আচরণে যথেষ্টই অস্বস্তিতে পড়ে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। বিকেলেই বিনয়কে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কারের কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী। যদিও কংগ্রেস থেকে ছয় বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি বিনয় তামাং।

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড