এই মুহূর্তে




‘সংবিধান আমাদের সকলকে বেঁধে রেখেছে’, সংবিধান দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : সংবিধান দিবসে দেশের সংবিধানের প্রতি নিজের শ্রদ্ধাজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক্সপোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। সংবিধানকে মহান দলিল বলে অভিহীত করেছেন তিনি।

তিনি লিখেছেন, মহান সংবিধান তথা সেই মহান সব্দর্ভ, যা সকল ভারতবাসীকে এক সূত্রে বেঁধে রেখেছে। তার প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি। সংবিধানের স্বপ্নদ্রষ্টা রচয়িতাগণ বিশেষ করে সংবিধানের মুখ্য স্থপতি ডঃ বি আর আম্বেদকরের প্রতি অন্তরের বিনম্র শ্রদ্ধার্গ নিবেদন করছি। বিশেষ করে গণপরিষদে বাংলার সদস্যগণ যারা সংবিধানের রূপদানে তাদের অসামান্য অবদান রেখেছেন তাদের প্রতিও প্রণাম নিবেদন।

তিনি বিশ্বাস করেন, সংবিধান হচ্ছে জাতির মেরুদন্ড। এটি আমাদের বৈচিত্রপূর্ণ সংস্কৃতি ভাষা ও বিভিন্ন সম্প্রদায়কে অত্যন্ত সুচারুরূপে একত্রিত করে বিবিধের মাঝে ঐক্য স্থাপনকারী একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পত্তন করেছে। এই পবিত্র দিনে সংবিধানের লিপিবদ্ধ গণতান্ত্রিক মূল্যবোধের মূল চেতনার প্রতি আমাদের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি। যে সকল পবিত্র নীতি আমাদের জাতি হিসেবে পরিচিতি দিয়েছে এবং একে রক্ষা করে চলেছে সদা সতর্ক প্রহরের মতো তাকে সুরক্ষিত রাখার সংকল্প করছি। আজ যখন গণতন্ত্র বিপন্ন। ধর্মনিরপেক্ষতার নীতি ভয়াবহ সংকটে নিমজ্জিত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূলেই যখন কুঠারাঘাত হচ্ছে, তখন এই গভীর সংকটের মুহূর্তে সংবিধানের মহামূল্যবান পথ নির্দেশগুলো আমাদের সুরক্ষিত রাখতেই হবে।

 

সংবিধান দিবস উপলক্ষে সংবিধান রচয়িতাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা উন্নত ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে তুলছে। সংবিধান মানবিক মর্যাদা, স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ