ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভুয়ো এসসি শংসাপত্র ব্যবহার করে সংরক্ষিত আসন থেকে বিধায়ক হওয়ার অভিযোগে কোচবিহারের সিতাই কেন্দ্রের বিধায়ক সংগীতা রায়কে নোটিস পাঠাল প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) বিধায়কের বাড়িতে নোটিস পাঠিয়ে এসসি শংসাপত্র যাচাইয়ের জন্য বিডিও অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারই নথি যাচাইয়ের দিন ধার্য করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনের দাবি, নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথি-সহ বিডিও অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছিল বিধায়ককে। কিন্তু তাঁর খোঁজ না মেলায় বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শংসাপত্রের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হবে। বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি ও জিসিপিএ-সমর্থিত প্রার্থী আশুতোষ বর্মা অভিযোগ করে আসছেন, ভুয়ো এসসি শংসাপত্রের ভিত্তিতে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সংগীতা রায়। নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছেও লিখিত অভিযোেগ দায়ের করা হয়। অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আশুতোষ। আদালতে আবেদন করার পরই প্রশাসনের তরফে শংসাপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

আরও পড়ুনঃ ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

আশুতোষ বর্মার বক্তব্য, সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৈধ এসসি শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তাঁর অভিযোগ, যদি শংসাপত্র ভুয়ো প্রমাণিত হয়, তা হলে ওই প্রার্থীর নির্বাচনে দাঁড়ানোরই অধিকার ছিল না। তিনি আরও দাবি করেন, রাজবংশী সমাজ এই ঘটনাকে ভালভাবে নেয়নি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে বিধায়ক সংগীতা রায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর