‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক, সামাজিক সবদিক দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতের মধ্যে সেরা রাজ্যে পরিণত করতে হবে পশ্চিমবঙ্গকে, আজ, শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের দিনে রেড রোড থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার রেড রোডের অনুষ্ঠান মঞ্চে পৌঁছনোর আগে প্রথমে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপরেই অনুষ্ঠানস্থলে পৌঁছন তিনি। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাঙালিয়ানার ছোঁয়া ছিল শুভেন্দুর পোশাকে। তাঁর পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি।

জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্পূর্ণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলে পারব। গৌরবের পশ্চিমবঙ্গ। ২০ জুন, ১৯৪৭ সালের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রণবানন্দ মহারাজের যৌথ প্রতিষ্ঠায় ভারতভুক্তির অগ্রাধিকার পায় পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, সুরক্ষাকে সুনির্দিষ্ট করে পাহাড় থেকে সুন্দরবনের উন্নতিকে ছড়িয়ে দিতে চাই। রাজ্যের সর্বত্র উন্নয়ন করতে হবে।’

আরও পডুন: শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলা রাষ্ট্রবাদের জায়গা। জাতীয়তাবাদীদের স্থান। ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরামের মাটি। এই মাটিতে মাতঙ্গিনী হাজরা, বীণা দাসের মতো বীরাঙ্গনারা বাংলার স্বাধীনতা সংগ্রামে লড়াই করে গিয়েছেন। আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে বাংলার উন্নয়নে শামিল হই। যে সংকল্প নিয়ে গত ৯ মে, ২০২৬ সালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে শপথ নিয়েছি। সেই শপথের কোনও অসম্মান হবে না।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল